শুক্রবার, জানুয়ারি ০৪, ২০১৯

বাসাইলে টেলিভিশনই শিশুটির মৃত্যুর কারণ

টাঙ্গাইলের বাসাইলে টেলিভিশনে বিদ্যুৎ সংযোগ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে জিহাদ (৭) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার বেলা ১১টার দিকে বাসাইল পৌর এলাকার পূর্ব নয়াপাড়ায় এ ঘটনা ঘটে। নিহত জিহাদ ওই এলাকার মহর আলীর ছেলে।

বাসাইল পৌরসভার ২নং ওয়ার্ডের কাউন্সিলর শাহানুর রহমান জুয়েল জানান, টেলিভিশনে বিদ্যুৎ সংযোগ দিতে গিয়ে শিশুটি বিদ্যুৎস্পৃষ্ট হয়। এ ঘটনায় তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহত শিশুর চাচা কুরবান আলী জানান, জিহাদকে চলতি বছরের ১ জানুয়ারি বাসাইল মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিশু শ্রেণিতে ভর্তি করা হয়েছিল। এ অপমৃত্যুর কারণে তার আর বিদ্যালয়ে পড়া হলো না। নিহত শিশু জিহাদের ছোট প্রায় তিন বছর বয়সের আরেকটি ভাই আছে বলেও জানান তিনি।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

অামাদের ঘাটাইল সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

মনে রাখবেন: এই ব্লগের কোনও সদস্যই কোনও মন্তব্য পোস্ট করতে পারে৷