যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলসের টরেন্সে বন্দুকধারীর গুলিতে অন্তত তিনজন নিহত হয়েছেন। এছাড়া গুলিতে আহত হয়েছেন আরো কমপক্ষে চারজন। শনিবার স্থানীয় সময় সকালের দিকে লস অ্যাঞ্জেলস পুলিশ বলছে, তারা সন্দেহভাজন বন্দুকধারীর খোঁজে তল্লাশি শুরু করেছেন।
স্থানীয় গণমাধ্যম বলছে, লস অ্যাঞ্জেলসের গ্যাবল হাউস বৌলে মারধরের এক ঘটনার পর গোলাগুলি হয়েছে।
টরেন্সের পুলিশ বিভাগ বলছে, ওই এলাকায় গুলিতে বেশ কয়েকজনের হতাহতের খবর টেলিফোনে পাওয়ার পর তারা ঘটনাস্থলে পৌঁছায়। পুলিশ ঘটনাস্থল থেকে দু’জনকে উদ্ধারের পর হাসপাতালে পাঠিয়েছে। দু’জন অন্যত্র চিকিৎসা নিতে চাওয়ায় তাদের ছেড়ে দেয়া হয়েছে। এছাড়া ঘটনাস্থলে গুলিতে মারা গেছে তিনজন।
পুলিশ বলছে, গোলাগুলির ঘটনায় তদন্ত কর্মকর্তারা ফলো-আপ তদন্ত শুরু করেছেন। এ ঘটনায় জড়িত সন্দেহভাজনদের শনাক্ত করতে কাজ করছেন তারা। গোলাগুলির আগে ওই প্রতিষ্ঠানে কথা কাটাকাটির জেরে মারপিটের ঘটনা ঘটেছে বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন।

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন
অামাদের ঘাটাইল সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।
মনে রাখবেন: এই ব্লগের কোনও সদস্যই কোনও মন্তব্য পোস্ট করতে পারে৷