শোবিজের কয়েকজন তারকা-শিল্পী একাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য বিএনপির দলীয় মনোনয়ন ফরম কিনেছেন।
তাদের মধ্যে রয়েছেন কণ্ঠশিল্পী বেবী নাজনীন, রুমানা মোর্শেদ কনকচাঁপা, মনির খান এবং চিত্রনায়ক হেলাল খান।
বেবী নাজনীন নীলফামারী-৪ আসনের জন্য মনোনয়ন ফরম কিনেছেন। রুমানা মোর্শেদ কনকচাঁপা সংগ্রহ করেছেন সিরাজগঞ্জ-১ (কাজীপুর) আসনের জন্য মনোনয়ন ফরম।
কণ্ঠশিল্পী মনির খান ঝিনাইদহ-৩ আসনের জন্য মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন। এ ছাড়াও, চিত্রনায়ক হেলাল খান মনোনয়নপত্রের ফরম নিয়েছেন সিলেট-৬ আসনের জন্য।
নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয় থেকে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর হাত থেকে তারা মনোনয়ন ফরম সংগ্রহ করেন।
নির্বাচন কমিশনের ঘোষণা অনুযায়ী একাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে আগামী ৩০ ডিসেম্বর।

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন
অামাদের ঘাটাইল সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।
মনে রাখবেন: এই ব্লগের কোনও সদস্যই কোনও মন্তব্য পোস্ট করতে পারে৷