দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে টাঙ্গাইলবাসীর স্বপ্ন পূরণ হয় গত চলতি মাসের ৮ নভেম্বর (বৃহস্পতিবার)। সেদিন ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু রুটে কমিউটার ট্রেন সার্ভিস উদ্বোধনের মধ্য দিয়ে এ স্বপ্ন বাস্তবে রূপ নেয়।
ঢাকা এবং বঙ্গবন্ধু সেতু (পূর্ব) রেলওয়ে স্টেশনের মধ্যে টাঙ্গাইল কমিউটার-১ ও ২ নামে ১০টি কোচ নিয়ে একজোড়া ট্রেন চলাচলের কথা থাকলেও উদ্বোধনের এক সপ্তাহ না যেতেই কমিউটার ফরমেটের পরির্বতে ৬ কোচের ব্রডগেজ র্যাক দ্বারা পরিচালিত হচ্ছে এ সার্ভিস।
মঙ্গলবার (১৩ নভেম্বর) থেকে এই সার্ভিসের পরিবর্তন আনা হয়। এ ছাড়া বর্তমানে যে কমিউটার ট্রেনটি রয়েছে তা আজ বুধবার সকাল থেকে ‘তুরাগ এক্সপ্রেস’ তার নিজের র্যাক নিয়ে তুরাগ ১, ২, ৩, ৪ হিসাবে পুনরায় ঢাকা-জয়দেবপুর-ঢাকা চলাচল করছে।
রেলওয়ে কর্তৃপক্ষ জানায়, ৬ কোচের ব্রডগেজ ট্রেনটি প্রতিদিন সকাল ৬টা ৪৫ মিনিটে টাঙ্গাইলের বঙ্গবন্ধু সেতুপূর্ব রেলস্টেশন থেকে ছেড়ে ঢাকায় পৌঁছাবে ৯টা ৩০ মিনিটে।
আবার ঢাকা থেকে টাঙ্গাইলের উদ্দেশে প্রতিদিন সন্ধ্যা ৬টা ২০ মিনিটে ছেড়ে আসবে এবং বঙ্গবন্ধু সেতুপূর্ব রেলস্টেশনে রাত ৮টা ৫০ মিনিটে পৌঁছবে।
টাঙ্গাইল ঘারিন্দা রেল স্টেশন মাস্টার মো. জালাল উদ্দিন জানান, ব্রডগেজ ট্রেনটি টাঙ্গাইল থেকে ঢাকা যাওয়ার সময় টাঙ্গাইলের ঘারিন্দা, মির্জাপুর, কালিয়াকৈর, জয়দেবপুর, বিমানবন্দর ও কমলাপুর স্টেশনে গিয়ে স্টপেজ দেবে।
এ ছাড়া এ ট্রেনে শোভন দুটি, শোভন চেয়ার একটি, ফার্স্টক্লাস একটি, পাওয়ার কার একটি এবং লাগেজ ভ্যান প্লাস গার্ড ব্রেক একটি র্যাক থাকবে।
ব্রডগেজ হওয়ার সঙ্গে সঙ্গে এ রুটের ভাড়াও বেড়েছে বলেও জানান মাস্টার মো. জালাল উদ্দিন। তিনি বলেন, বঙ্গবন্ধু সেতু পূর্ব স্টেশন থেকে শোভন কোচ এর ভাড়া ১১৫ টাকা, শোভন চেয়ার ১৩৫ এবং ফার্স্টক্লাসে ১৮০ টাকা, ঘারিন্দা রেলস্টেশন থেকে শোভন কোচের ভাড়া ৯৫ টাকা, শোভন চেয়ার ১১৫ এবং ফার্স্টক্লাসে ১৫৫ টাকা এবং মির্জাপুর থেকে শোভন কোচের ভাড়া ৭০ টাকা, শোভন চেয়ার ৮৫ টাকা ভাড়া নির্ধারণ করা হয়েছে।
টাঙ্গাইল-৫ (সদর) আসনের সংসদ সদস্য মো. ছানোয়ার হোসেন বলেন, এই ট্রেন সার্ভিস চালুর মধ্য দিয়ে টাঙ্গাইলবাসীর একটি স্বপ্ন পূরণ হলো। এজন্য আমরা অত্যন্ত আনন্দিত। টাঙ্গাইলবাসীর পক্ষ থেকে বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি।

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন
অামাদের ঘাটাইল সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।
মনে রাখবেন: এই ব্লগের কোনও সদস্যই কোনও মন্তব্য পোস্ট করতে পারে৷