টাঙ্গাইল ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৪ টি বাসার ৪৭টি চুলার অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে।
বুধবার দুপুরে টাঙ্গাইল শহরের সাবালিয়া ও কোদালিয়া এলাকায় ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট জেলা প্রশাসক কার্যালয়ের সহকারি কমিশনার রেজা মো. গোলাম মাসুম প্রধান এবং সুচি রানী সাহা নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।
এ ব্যাপারে আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট রেজা মো. গোলাম মাসুম প্রধান বলেন, অভিযোগের ভিত্তিতে সাবালিয়া এলাকার ছানোয়ারা বেগম ও কোদালিয়া এলাকার শাহজাহান মিয়া, জাহেদা খাতুন, মেহের আফরনের বাসায় অভিযান চালিয়ে সুনির্দিষ্ট তথ্য প্রমাণের ভিত্তিতে ৪৭টি অবৈধ গ্যাসের চুলার সংযোগ বিচ্ছিন্ন করা হয়। এ ধরনের অভিযান আমাদের অব্যাহত থাকবে।
এ সময় তিতাস গ্যাস ট্রান্সমিশন এন্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড টাঙ্গাইলের সহকারি ব্যবস্থাপক (রাজস্ব) তৌফিকুর রহমানসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন
অামাদের ঘাটাইল সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।
মনে রাখবেন: এই ব্লগের কোনও সদস্যই কোনও মন্তব্য পোস্ট করতে পারে৷