বুধবার, নভেম্বর ১৪, ২০১৮

ঘাটাইলে এসএসসি পরীক্ষার বোর্ড ফি কত জানেন না প্রধান শিক্ষক !

ঘাটাইল ডটকম ডেস্ক: চলতি এসএসসি পরিক্ষার ফরম পূরণে বাড়তি অর্থ আদায় করা হচ্ছে এমন অভিযোগে টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার শেখ ফজিলাতুন্নেছা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিউটি আক্তার এর সাথে মোবাইল ফোনে যোগাযোগ করা হলে এসএসসি পরিক্ষার বোর্ড ফি কত তা তিনি জানেন না বলে প্রতিবেদককে জানান। উল্টো প্রশ্ন করেন আপনি না সাংবাদিক আপনি জানেন না।

প্রতিবেদকের সাথে অনেকটাই রূঢ আচরণ করে তিনি সে সময় বলেন_ আমার পিছনে লাগছেন কেন, উপজেলার অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানও তো অনেক টাকা নিচ্ছে।

প্রধান শিক্ষক আরও জানান, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস থেকে দুই হাজার টাকা করে নিতে বলেছে, আমি তাই নিচ্ছি। এর আগে শিক্ষার্থী প্রতি ২২শ টাকা করে নিয়েছিলাম পরে ২শ টাকা করে ফেরত দিয়েছি।

এ বিষয়ে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা এ কে এম শামসুল হক বলেন, বোর্ড যা ধরা হয়েছে তাই আমরা নিতে বলেছি। বোর্ড ফি’র উপরে টাকা নিতে নিষেধ করেছি। এ বাবদ কেউ অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

অামাদের ঘাটাইল সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

মনে রাখবেন: এই ব্লগের কোনও সদস্যই কোনও মন্তব্য পোস্ট করতে পারে৷