টাঙ্গাইলের ঘাটাইল উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে জেল হত্যা দিবস পালিত হয়েছে। শনিবার ( ৩ নভেম্বর ) বিকালে এ উপলক্ষে দলীয় কার্যালয়ে উপজেলা আওয়ামী লীগের আহবায়ক মোঃ শহীদুল ইসলাম লেবু’র সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় বক্তব্য রাখেন ইউপি চেয়ারম্যান তালুকদার শাহজাহান, ঘাটাইল পৌরসভার প্যানেল মেয়র মোঃ লিটন সরকার, দেউলাবাড়ী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি বাহারুল ইসলাম খোকন, শ্রমীকলীগ নেতা মোঃ জুয়েল প্রমুখ।
এ সময় উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন
অামাদের ঘাটাইল সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।
মনে রাখবেন: এই ব্লগের কোনও সদস্যই কোনও মন্তব্য পোস্ট করতে পারে৷