চট্টগ্রামের চকবাজার এলাকার চন্দনপুরা ডিসি রোডের শিবির কার্যালয় ঘিরে রেখেছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। পুলিশের ব্লক রেড অভিযানের সময় পরপর তিন-চারটি বিস্ফোরণ ঘটলে পুলিশ শিবির কার্যালয়টি ঘিরে ফেলে।
শনিবার (৩ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে এই বিস্ফোরণের ঘটনা ঘটে।
পুলিশ জানায়, ব্লক রেড দেয়ার সময় হঠাৎ বিকট শব্দ শোনা যায়। এরপর শিবির কার্যালয়ের চারতলা ভবন থেকে ধোঁয়া বের হতে দেখে আমরা শিবির কার্যালয়টি ঘিরে ফেলা হয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, নিয়মিত অভিযানের অংশ হিসেবে চকবাজার ডিসি রোড এলাকায় ব্লক রেইড দিচ্ছিল পুলিশ। এসময় বিস্ফোরণের শব্দ পেয়ে শিবির কার্যালয় ঘেরাও করে তারা। শুরুতে তিনতলা ভবনটির দুইতলা পর্যন্ত তল্লাশি চালানো হয়। ভেতরে জিনিসপত্র ছড়ানো ছিটানো ও সিলিং থেকে ফ্যান খুলে পড়ে আছে।
নগর পুলিশের উপ-কমিশনার মেহেদী হাসান বলেন, ‘আমরা ধারণা করছি যে, বিস্ফোরণের শব্দ আমরা শুনতে পেয়েছি। সেটা আসলে বোমা ছিল। ইতোমধ্যে বোম্ব ডিসপোজাল ইউনিটকে খবর দেয়া হয়েছে। অতিরিক্ত পুলিশ ফোর্স ডাকা হয়েছে।’
এ প্রসঙ্গে তিনি আরও বলেন, ‘আমরা জানতে পেরেছিলাম, শিবির কার্যালয়ে অনেক সক্রিয় সদস্য ছিল। পুলিশ ব্লক রেড চালালে তারা কার্যালয়ের ভেতরে বোমা বিস্ফোরণ ঘটায় এবং আতঙ্ক সৃষ্টি করে পালিয়ে যায়।’

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন
অামাদের ঘাটাইল সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।
মনে রাখবেন: এই ব্লগের কোনও সদস্যই কোনও মন্তব্য পোস্ট করতে পারে৷