শনিবার, নভেম্বর ০৩, ২০১৮

রোববারের জেএসসি-জেডিসি পরীক্ষা ৯ নভেম্বর

আগামীকাল রোববারের জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) ও জুনিয়র দাখিল সার্টিফিকেট (জেডিসি) পরীক্ষা স্থগিত করা হয়েছে।  জেএসসি ও জেডিসিতে রোববার যে পরীক্ষাগুলো ছিল, তা নেওয়া হবে আগামী ৯ নভেম্বর শুক্রবার সকাল ৯টায়।

বিষয়টি নিশ্চিত করে ঢাকা বোর্ডের চেয়ারম্যান মু. জিয়াউল হক আমাদের সময়কে বলেন,‌ ‘অনিবার্য কারণবশত আগামীকালের পরীক্ষা স্থগিত করা হয়েছে। এ পরীক্ষা নেওয়া হবে আগামী ৯ নভেম্বর শুক্রবার সকাল ৯টায়। ’
গত ১ নভেম্বর থেকে সারা দেশে একযোগে জেএসসি ও জেডিসি পরীক্ষা শুরু হয়েছে।  প্রথম দিন জেএসসিতে বাংলা প্রথমপত্র এবং জেডিসিতে কুরআন মাজিদ ও তাজবিদ বিষয়ের পরীক্ষা অনুষ্ঠিত হয়।

শিক্ষাবোর্ডের তথ্যানুযায়ী, নবমবারের মতো অনুষ্ঠিত এ বছরের জেএসসি ও জেডিসি পরীক্ষায় অংশ নিচ্ছে ২৬ লাখ ৭০ হাজার ৩৩৩ পরীক্ষার্থী। গত বছরের তুলনায় এবার ২ লাখ ১ হাজার ৫১৩ পরীক্ষার্থী বেড়েছে এ পরীক্ষায়। এর মধ্যে জেএসসিতে ১ লাখ ৭৭ হাজার ৬৬ এবং জেডিসিতে ২৪ হাজার ৪৪৭ জন পরীক্ষা দিচ্ছে।

এবার নিয়মিত পরীক্ষার্থীদের সাতটি বিষয়ে ৬৫০ নম্বরের পরীক্ষা দিতে হবে। বাংলা দ্বিতীয় পত্র এবং ইংরেজি প্রথম ও দ্বিতীয় পত্র ছাড়া সব বিষয়ে সৃজনশীল প্রশ্নে পরীক্ষা দিতে হবে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

অামাদের ঘাটাইল সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

মনে রাখবেন: এই ব্লগের কোনও সদস্যই কোনও মন্তব্য পোস্ট করতে পারে৷