একাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে আওয়ামী লীগের মনোনয়ন পত্র কিনলেন কারাবন্দী টাঙ্গাইল-৩ (ঘাটাইল) আসনের সংসদ সদস্য আলহাজ আমানুর রহমান খান রানা।
শনিবার (১০ নভেম্বর) সকালে তার পক্ষে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় থেকে মনোনয়নপত্র ক্রয় করেন ঘাটাইল উপজেলা আওয়ামী লীগ এর সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম খান হেস্টিং ও সংসদ সদস্যর এপিএস আসিফ সিদ্দিকী।
এসময় আরো উপস্থিত ছিলেন সাংসদের পিতা টাঙ্গাইল জেলা আওয়ামী লীগ এর সদস্য আলহাজ আতোয়ার রহমান খান, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ইশতিয়াক আহমেদ রাজীভ, সাবেক সাধারণ সম্পাদক শামীম আল মামুনসহ সমর্থকরা।
উল্লেখ্য, জেলা আওয়ামী লীগ নেতা ও মুক্তিযোদ্ধা ফারুক আহমেদ হত্যা মামলায় দুই বছরেরও বেশি সময় ধরে কারাবন্দী রয়েছেন টাঙ্গাইল-৩ (ঘাটাইল) আসনের সংসদ সদস্য আলহাজ আমানুর রহমান খান রানা। তিনি ২০১৬ সালের ১৮ সেপ্টেম্বর আদালতে আত্মসর্মপণ করলে আদালত জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন। মামলাটি বর্তমানে সাক্ষ্যগ্রহণ পর্যায়ে রয়েছে।

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন
অামাদের ঘাটাইল সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।
মনে রাখবেন: এই ব্লগের কোনও সদস্যই কোনও মন্তব্য পোস্ট করতে পারে৷