বলিউড তারকা রনভীর-দীপিকার বিয়ে সম্পন্ন হবে আর চার দিন পরেই। এর আগে ভাগেই চমক দেখালেন তারা। শনিবার সকালে রণভীর সিং ও দীপিকা পাড়ুকোন রওনা দিয়েছেন ইতালির উদ্দেশে। সেখানেই বসবে তাদের বিয়ের আসর। যাওয়ার আগে মুম্বাই এয়ারপোর্টেই তারা চমকে দিলেন ভক্তদের।
দু’জনেই ম্যাচিং সাদা রঙের পোশাকে উপস্থিত হয়েছিলেন। বেশ হাসি-খুশি ছিলেন দু’জনেই। দীপিকা পরেছিলেন টার্টলনেক ওভারসাইজ টপ আর পাশ দিয়ে কাটা লম্বা স্কার্ট। রণবীরও সাদা রঙের পাতিয়ালা স্যুট পরেছিলেন।
রণভীরের সঙ্গে তার বাবা-মাকেও দেখা যায় এয়ারপোর্টে। প্রসঙ্গত, তাদের ঘনিষ্ঠ মাত্র ৩০ জনকে এই ‘ডেস্টিনেশন ওয়েডিং’-এ নিমন্ত্রণ করেছেন দীপবীর। জানা গেছে ইতালির লেক কোমোয় ভিলা দেল বালবিয়ানেল্লোতে আগামী ১৪ ও ১৫ নভেম্বর রনভীর সিং ও দীপিকার বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হবে।
ইতিমধ্যেই অবশ্য বিয়ের আগের আচার অনুষ্ঠান শুরু হয়ে গেছে দুই পরিবারেই। নভেম্বরের শুরুতে দীপিকার বেঙ্গালুরুর বাড়িতে পুজো ও মুম্বাইতে গায়ে হলুদের অনুষ্ঠান হয়ে গেছে।

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন
অামাদের ঘাটাইল সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।
মনে রাখবেন: এই ব্লগের কোনও সদস্যই কোনও মন্তব্য পোস্ট করতে পারে৷