আব্দুল লতিফ, নিজস্ব সংবাদদাতা : টাঙ্গাইলের ঘাটাইলে অস্ত্র, গুলি ও ৪০০ বোতল ফেনসিডিলসহ মো. রাসেল (২৯) নামের এক সন্ত্রাসীকে গ্রেপ্তার করছে পুলিশ।
শুক্রবার দিবাগত রাতে পৌর এলাকার চেয়ারম্যান বাড়ী এলাকা থেকে তাকে গ্রেপ্তরর করা হয়। রাসেল ওই এলাকার মৃত খোরশেদ আলমের ছেলে।
তার কাছ থেকে যুক্তরাষ্ট্রের তৈরি একটি ৭.৬৫ পিস্তল ও ৬০ রাউন্ড গুলি, একটি বিদেশি রিভলভার ও পাঁচ রাউন্ড গুলি, ৭.৬৫ পিস্তলের বিভিন্ন যন্ত্রাংশ ও ৩টি ম্যাগাজিন এবং ৪০০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।
ঘাটাইল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মাকছুদুল আলম জানান, গোপন সংবাদের ভিক্তিতে ঘাটাইল থানা পুলিশের একটি দল পৌর এলাকার ৭নং ওয়ার্ডের চেয়ারম্যান বাড়ী এলাকায় অভিযান চালায়। এসময় চিহ্নিত সন্ত্রাসী রাসেলের বাড়ির দ্বিতীয় তলায় অভিযান চালানো হয়। সেখান থেকে অস্ত্র ও মাদকসহ রাসেলকে গ্রেপ্তার করা হয়।

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন
অামাদের ঘাটাইল সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।
মনে রাখবেন: এই ব্লগের কোনও সদস্যই কোনও মন্তব্য পোস্ট করতে পারে৷