ঢাকা টেস্টে জয় ছাড়া কোনো উপায় নেই বাংলাদেশের। এরই লক্ষ্যে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টে জিম্বাবুয়ের বিপক্ষে টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন টাইগার অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ।
এর আগে সিলেট টেস্টে ১৫১ রানের বড় ব্যবধানে হেরে পিছিয়ে পড়ে বাংলাদেশ।
মিরপুর শের ই বাংলায় ম্যাচটি শুরু হবে সকাল ৯:৩০ মিনিটে। এ ম্যাচে বাংলাদেশের হয়ে টেস্টে অভিষেক হচ্ছে ব্যাটসম্যান মোহাম্মদ মিঠুন ও ফাস্ট বোলার খালেদ আহমেদ।
বাংলাদেশ একাদশ (সম্ভাব্য): ইমরুল কায়েস, লিটন দাস, মুমিনুল হক, মোহাম্মদ মিঠুন/নাজমুল হোসেন শান্ত, মাহমুদউল্লাহ রিয়াদ (অধিনায়ক), মুশফিকুর রহিম, আরিফুল হক, মেহেদি হাসান মিরাজ, তাইজুল ইসলাম, মোস্তাফিজুর রহমান, নাজমুল ইসলাম/খালেদ আহমেদ।
জিম্বাবুয়ে একাদশ (সম্ভাব্য): হ্যামিল্টন মাসাকাদজা (অধিনায়ক), ব্রায়ান চারি, ব্র্যান্ডন টেইলর, শেন উইলিয়ামস, সিকান্দার রাজা, পিটার মুর, রেগিস চাকাভা, ব্র্যান্ডন মাভুতা, ওয়েলিংটন মাসাকাদজা, কাইল জারভিস, তেন্দাই চাতারা।

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন
অামাদের ঘাটাইল সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।
মনে রাখবেন: এই ব্লগের কোনও সদস্যই কোনও মন্তব্য পোস্ট করতে পারে৷