টাঙ্গাইলের ঘাটাইলে লোকেরপাড়া ইউনিয়নের ২নং ওয়ার্ড ছাত্রদলের কমিটি গঠন উপলক্ষে এক সভা বুধবার অনুষ্ঠিত হয়েছে। ইউনিয়ন ছাত্রদলের আহব্বায়ক খন্দকার হাফিজুর রহমান আরিফের সভাপতিত্বে লোকেরপাড়া উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত সভায় উপজেলা বিএনপির অন্যতম সহ-সভাপতি ও আনেহলা ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুর রহিম খান দুলাল, আনেহলা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোহাম্মদ লালমিয়া, উপজেলা বিএনপির সদস্য লিয়াকত আলী ভূঁইয়া, লোকেরপাড়া ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক ফজলুর রহমান তালুকদার, উপজেলা বিএনপির সদস্য আনোয়ার হোসেন বকুল, বেল্লাহ হোসেন, লোকেরপাড়া ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতি মাজহরুল ইসলাম তালুকদার মজনু, বিএনপি নেতা অধ্যাপক জাকির হোসেন, লোকেরপাড়া ইউনিয়ন যুবদলের আহবায়ক নজরুল ইসলাম, মিজানুর রহমান শাহজাহান, সাইফুল ইসলাম, আলী আকবর শেখ সহ ছাত্রদল, যুবদল ও বিএনপির বিভিন্ন অঙ্গ এবং সহযোগী সংঘঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। সভা শেষে শামীম হোসেনকে সভাপতি, মিজানুর রহমানকে সাধারণ সম্পাদক ও শাকিল শেখকে সাংগঠনিক সম্পাদক করে ২নং ওয়ার্ড ছাত্রদলের ৩১ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়।
আমাদের ঘাটাইল ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন
অামাদের ঘাটাইল সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।
মনে রাখবেন: এই ব্লগের কোনও সদস্যই কোনও মন্তব্য পোস্ট করতে পারে৷