মঙ্গলবার, জুন ২০, ২০১৭

ঘাটাইলে প্রতিবন্ধী ও অনাথ শিশুদের মাঝে ঈদ পোষাক উপহার

আব্দুল লতিফ, ঘাটাইল (টাঙ্গাইল) প্রতিনিধিঃ
ওরা প্রতিবন্ধী ও অনাথ ১৫ শিশু। ঈদের আনন্দ যাদের ভাবনাই আসে না। নিজের ইচ্ছে মত পোশাক ক্রয় করা তাদের কল্পনাতেই নেই। কিন্তু তাদের এই অবাস্তব বিষয়ই বাস্তবে পরিণত করলেন ঘাটাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা আবুল কাশেম মুহাম্মদ শাহীন।
প্রতিবন্ধী ও অনাথ ১৫ শিশু মঙ্গলবার ঘাটাইল উপজেলা সদরের মার্কেট ঘুরে ক্রয় করলেন তাদের পছন্দের পোশাক। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে তাদের কিনে দেয়া হয় পছন্দের ঈদ পোশাক।
উপজেলা সমাজসেবা কর্মকর্তা সানজিদা সুলতানা প্রতিবন্ধী ও অনাথ শিশুদের সাথে ঘাটাইলের মার্কেট ঘুরে প্রতিবন্ধী শিশুদের নিজেদের পছন্দমত পোশাক ক্রয় করে দেন। তাদের পছন্দমত পোশাক ও বিভিন্ন সামগ্রী কিনতে পেরে দারুণ খুশি এসব শিশু।
ঈদের নতুন পোশাক পাওয়া  প্রতিবন্ধী ও অনাথ শিশুরা হলেন- তানিয়া (৭),  বিজয় হোসেন (৯), জাহানারা (১১), থ্যালাবেনিয়া  রোগী মোরশেদা (১২), প্রতিবন্ধী শিশু তাসলিমা (৮), ফারুক (৭), কবির (৮), কনিক (৯), নাহিম (১০), রহিম বাদশা (৯), সুমা (৭), নিশি (৮), তামিম (৮), তানিয়া (৯) ও তৃতীয় শ্রেণির শিশু ফারুক মিয়া (৮)।
এদিকে ঈদের আনন্দ ভাগ করে নিতে বৃহস্পতিবার সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা তার নিজ কার্যালয়ে দুস্থদের মাঝে সেমাই, চিনি, দুধসহ ঈদের খাদ্য সামগ্রী বিতরণ করেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা আবুল কাশেম মুহাম্মদ শাহীন জানান, প্রতিবন্ধী, অনাথ শিশু ও দুস্থদের মাঝে ঈদের আনন্দ ভাগাভাগি করে নিতেই আমার এ ক্ষুদ্র আয়োজন।
আমাদের ঘাটাইল ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
সবার আগে যেকোন সংবাদ জানতে আমাদের ঘাটাইল ডটকম পত্রিকাটি ভিজিট করুন