এম.এস.এস.সৌরভ, ঘাটাইল(টাঙ্গাইল)প্রতিনিধিঃ
টাঙ্গাইল জেলার ঘাটাইল উপজেলায় সারাদেশের ন্যায় জাতীয় শিক্ষক সমাবেশে ঘোষিত কর্মসুচী বাস্তবায়নের লক্ষে আজ ১১ই এপ্রিল (মঙ্গলবার)বেসরকারী শিক্ষক কর্মচারিদের ৫%বার্ষিক বেতন বৃদ্ধি, বৈশাখী ভাতা প্রাদান পূর্নাঙ্গ উৎসব ভাতা,সরকারি বেসরকারী বৈষম্য দূরীকরন সহ শিক্ষা জাতীয় করন দাবিতে কালো ব্যাচ ধারন করে কর্মবিরতী পালন করে সকল শিক্ষক-কর্মচারী গন ৷ ঘাটাইল উপজেলা শিক্ষক সমিতির শিক্ষা ও গবেষনা সম্পাদক মোঃ রফিকুল ইসলাম বলেন, সরকারি বেসরকারী শিক্ষক কর্মচারীদের বৈষম্য দুরীকরন সহ বার্ষিক ৫%বেতন বৃদ্ধি করে সকল শিক্ষক কর্মচারিদের দাবি মেনে নেয়া উচিত৷ কুড়িপাড়া গন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আনোয়ার হোসেন বলেন, শিক্ষক-কর্মচারীদের যৌক্তিক দাবী শিক্ষাবান্ধব সরকারের মানা উচিত এবং শিক্ষা বিস্তার ও উন্নয়ের ধারা অব্যহত রাখা সহ ডিজিটাল বাংলাদেশ গড়ার অগ্রযাত্রা বেগবান করার লক্ষে শিক্ষকদের দাবি সরকারে মেনে নেয়া উচিত ৷ শিক্ষক-কর্মচারীদের দাবি সমুহের যৌক্তিকত তুলে ধরে ম্যানেজিং কমিটির সদস্যবৃন্দ এই দাবির সাথে একাত্বতা প্রকাশ করেন ৷ ছাত্রছাত্রীদের কাছে জানতে চাইলে কুড়িপাড়া গন উচ্চ বিদ্যালয়ের নবনির্বাচিত (ভিপি) শামীম হোসেন বলেন,শিক্ষকদের দাবি মেনে নেয়া সরকারের উচিত ৷ অনন্য শিক্ষার্থীরা জানায়, শিক্ষকদের দাবি যৌক্তিক সেজন্য দাবিগুলো সরকারের মেনে নেয়া উচিত ৷ শিক্ষকরা দেশ ও জাতি গড়ার কারিগর তাই শিক্ষকদের ন্যয্য অধিকার প্রতিষ্ঠিত করতে সরকারের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করতে হবে ৷

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন
অামাদের ঘাটাইল সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।
মনে রাখবেন: এই ব্লগের কোনও সদস্যই কোনও মন্তব্য পোস্ট করতে পারে৷