ঘাটাইল (টাঙ্গাইল) প্রতিনিধিঃ
ঘাটাইলে ৮০ বছর বয়সী এক বৃদ্ধার রহস্য জনক লাশ উদ্ধার করা হয়েছে। শনিবার সন্ধ্যায় তার নিজ ঘরের চৌকাঠে ঝুলন্ত লাশ উদ্ধার করে ঘাটাইল থানা পুলিশ । মৃতার নাম জয়গন বেওয়া (৮০) । সে সন্ধানপুর ইউনিয়নের সাত কুয়া গ্রামের মৃত আইন উদ্দিনের স্ত্রী । এটা হত্যা না আতœহত্যা এনিয়ে রহস্য ঘনি ভুত হচ্চে । ঘটনার পর থেকেই মৃতার পরিবারের সবাই পলাতক রয়েছে।
পুলিশ জানায়, তার দুই ছেলে এক মেয়ের মধ্যে একজন ঢাকা অপর জন বাড়িতে পোল্ট্রির ব্যবসা করে। কিছু দিন আগে মৃতা তার স্থাবর সম্পতি মেয়ের নামে বেশী লিখে দেয়ায় মাঝে মাঝে ছেলে , মেয়ে ও মায়ের সাথে ঝগড়া ঝাটি হতো বলে প্রতিবেশী ও পুলিশ জানায়।
এ ঘটনায় ঘাটাইল থানায় একটি অপমৃতুর মামলা হয়েছে। লাশ ময়না তদন্তের জন্য টাঙ্গাইল মর্গে প্রেরণ করা হয়েছে।

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন
অামাদের ঘাটাইল সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।
মনে রাখবেন: এই ব্লগের কোনও সদস্যই কোনও মন্তব্য পোস্ট করতে পারে৷