মঙ্গলবার, এপ্রিল ১১, ২০১৭

অর্থাভাবে চিকিৎসা নিতে পারছেনা ঘাটাইলের মেধাবী ছাত্রী আফরোজা

আব্দুল লতফ, ঘাটাইল (টাঙ্গাইল ) প্রতিনিধিঃ- 
টাঙ্গাইলের ঘাটাইলে এন পি পি ক্যাডেট ল্যাবঃ স্কুলের ৪র্থ শ্রেণীর মেধাবী ছাত্রী আফরোজা (৯) অর্থাভাবে চিকিৎসা নিতে পারছেনা। সে থ্যালাসেমিয়া রোগে  আক্রান্ত হয়ে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। সে উপজেলার রসুলপুর ইউনিয়নের মুরাইদ শাপলা পাড়া গ্রামের দিন মুঞ্জুর আব্বাস আলীর মেয়ে। একমাত্র উপার্জনক্ষম আব্বাস আলীরও দুটি কিডনি ফুলে গেছে।  ফলে সে কোন কাজ কর্ম করতে পারছেনা। তার মা মোর্শেদা খাতুন তার মেয়ে এবং স্বামীর  চিকিৎসার জন্য দ্বারে দ্বারে ঘুরে  বেড়াচ্ছে। চিকিৎসার জন্য মাসে  প্রায় ২০ হাজার টাকা খরচ করতে হয়।
ঘাটাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা আবুল কাশেম মুহাম্মদ শাহীনের সুপারিশে স্থানীয় সমাজ সেবা অফিস থেকে প্রতিমাসে ১ হাজার টাকা করে দেয়া হয়। এতে করে ভূমি হীন এ পরিবারে পক্ষে চিকিৎসা ব্যয় ভার বহন করতে  অসম্ভব হয়ে পড়েছে। ফলে সমাজের বিত্ত শালীদের কাছে মেয়ে ও স্বামীকে বাচানো জন্য  সাহায্যের আবেদন জানিয়েছেন মা মোর্শেদা খাতুন। সাহায্য পাঠানোর বিকাশ নাম্বার -০১৯২৭-৮৬৯৩১৫।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

অামাদের ঘাটাইল সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

মনে রাখবেন: এই ব্লগের কোনও সদস্যই কোনও মন্তব্য পোস্ট করতে পারে৷