মঙ্গলবার, এপ্রিল ১১, ২০১৭

প্রাথমিক বৃত্তিতে ঘাটাইলে উইজডমভ্যালি সেরা

মু. খায়রুল ইসলাম, ঘাটাইল (টাঙ্গাইল) প্রতিনিধিঃ
প্রাথমিক বৃত্তিতে টাঙ্গাইলের ঘাটাইল উপজেলা সদরে অবস্থিত অনন্য শিশু শিক্ষা প্রতিষ্ঠান উইজডমভ্যালি এবার উপজেলায় সেরা হয়েছে।
মঙ্গলবার প্রাথমিক বৃত্তি পরীক্ষার ঘোষিত ফলাফলে এ তথ্য জানা যায়। ঘোষিত ফলাফল অনুযায়ী এ প্রতিষ্ঠানটির ২৫ জন শিক্ষার্থী টেলেন্টপুলে এবং ২ জন শিক্ষার্থী সাধারন গ্রেডে বৃত্তি লাভ করেছে।
২০০০ সালে ‘আমরা গড়ব আগামী সুন্দর আগামী’ এ শ্লোগান নিয়ে প্রতিষ্ঠানটির যাত্রা শুরু। বিদ্যালয়ে বর্তমানে ৭ শতাধিক শিক্ষার্থী রয়েছে। শিক্ষকের সংখ্যা ৩২ জন।  এ প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের পাসের হার শতভাগ । এই প্রতিষ্ঠান থেকে গত ২০১৫ সালে প্রাথমিক সমাপনী পরিক্ষায় ৫১ জনের মধ্যে এ+ পেয়েছে ৪১ জন, এ গ্রেড লাভ করে ১৪ জন আর প্রাথমিক বৃত্তি লাভ করে ২৪ জন শিক্ষার্থী। ২০১৬ সালে ৬৫ জনের মধ্যে এ+ ৫১ জন ও এ গ্রেডে উত্তীর্ণ হয়েছে ১৪ জন আর এবার প্রাথমিক বৃত্তি লাভ করে ২৭ জন শিক্ষার্থী। । ভবিষ্যতে বিদ্যালয়টি দেশের একটি সেরা শিক্ষা প্রতিষ্ঠান হিসাবে প্রতিষ্ঠিত করার দৃঢ় আশাবাদ ব্যক্ত করেন প্রতিষ্ঠানের অধ্যক্ষ মোহাম্মদ, কামাল হোসেন।