বুধবার, এপ্রিল ১২, ২০১৭

বুলবুল ভূইয়া ঘাটাইল উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি

ঘাটাইল(টাঙ্গাইল) প্রতিনিধিঃ
রফিকুল ইসলাম বুলবুল ভূইয়াকে টাঙ্গাইলের ঘাটাইল উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি করা হয়েছে।
গতকাল বুধবার বিকালে ঘাটাইল উপজেলা বিএনপির কার্যকরি কমিটির সভায় সাংগাঠনিক বিধি মোতাবেক সর্ব সম্মতিক্রমে তাকে ভারপ্রাপ্ত সভাপতি নির্বাচিত করা হয়। বিএনপির কেন্দ্রীয় কমিটির সিদ্ধান্ত মোতাবেক এক নেতার এক পদ রাখার সিদ্বান্তের কারনে সাবেক মন্ত্রী বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা লুৎফর রহমান খান আজাদ উপজেলা বিএনপির সভাপতির পদ ছেড়ে দেন। এ কারনে উপজেলা বিএনপির সভাপতি পদটি শূন্য হয়। বুলবুল ভূইয়ার সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন সাবেক মন্ত্রী বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা লুৎফর রহমান খান আজাদ,উপজেলা বিএনপির সাধারন সম্পাদক আ.খ.ম রেজাউল করিম, যুগ্ম সম্পাদক হেলালুর রহমান খান, খলিলুর রহমান, আবু বকর সিদ্দিক, সহ সভাপতি তোফাজ্জল হক সেন্টু, মোস্তাফিজুর রহমান, সাংগাঠনিক সম্পাদক জামুরিয়া ইউপি চেয়ারম্যান শামীম খান ,পৌর বিএনপির সভাপতি মঞ্জুরুল হক, সাধারন সম্পাদক ফারুক হোসেন ধলা, সাংগাঠনিক সম্পাদক শামীম সরকার প্রমূখ।