রবিবার, জানুয়ারি ৩১, ২০১৬

ঘাটাইলে জাল দলিল চক্রের ২ সদস্যকে আটক

pageনিউজ ডেস্ক, ঘাটাইল(টাঙ্গাইল), ৩১ জানুয়ারী, আমাদের ঘাটাইল:
টাঙ্গাইলের ঘাটাইলে জমির বিপুল পরিমান জাল দলিল, খতিয়ান, পরচা, জমি ক্রয়-বিক্রয়ের অন্যান্য নথি ও ম্যাজিস্ট্রেট, ভূমি অফিস, সরকারী বিভিন্ন কর্মকর্তার জাল কম্পিউটার সিলসহ দুইজনকে আটক করেছে র‌্যাব-১২।
৩১ জনুয়ারী রোববার ভোরে ঘাটাইল উপজেলার সাগরদিঘী ইউনিয়নের হাতিমারা গ্রাম থেকে তাদের আটক করা হয়। আটককৃতরা হলো ওই গ্রামের মৃত আইনউদ্দিনের ছেলে আকবর হোসেন (৪৫) ও মো: আব্দুর বারেকের ছেলে মো: রিপন মিয়া (১৬)।
টাঙ্গাইল র‌্যাব-১২ এর ক্রাইম প্রিভেনশন কোম্পানী (সিপিসি-৩) এর কোম্পানী কমান্ডার ও অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ মহিউদ্দিন ফারুকী জানান, আটককৃতরা দির্ঘদিন ধরে ভূমি অফিস সংশ্লিষ্ট কর্মকর্তা পরিচয় দিয়ে তফসিল অফিস, ভূমি অফিসের সমস্ত কাজ তাদের নিজের বাড়িতে করে আসছিলো। তারা জাল দলিল, নাম জাড়ি খতিয়ান, জমাবা খতিয়ান, পরচা সহ জমির অন্যান্য কাগজপত্র তৈরী করে তাতে ম্যাজিস্টেটের ভুয়া স্বাক্ষর ও সিল দিয়ে সাধারণ মানুষকে হয়রানি করে আসছিলো। গোপন সংবাদের ভিক্তিতে তাদের বাড়িতে অভিযান চালিয়ে বিপুল পরিমান জাল দলিল, নাম জাড়ি খতিয়ান, জমাবা খতিয়ান সহ অন্যান্য খতিয়ানের খালি ফরম, জমির উপর আদালতের আদেশ কপি, উপজেলা ভূমি কর্মকর্তা, ম্যাজিস্ট্রেট, কানুনগো সহ বিভিন্ন কর্মকর্তার ভূয়া সিল উদ্ধার করা হয়। ভূমি সংশ্লিষ্ট এই কাজগুলোয় প্রাপ্ত অর্থ সরকারী কোষাগারে দেয়ার নিয়ম থাকলেও, আটককৃতরা নিজ বাড়িতে বসে এই কাজগুলো করে ফৌজদারি আইনে অপরাধ করেছে।
সূত্রঃ টাঙ্গাইল নিউজ বিডি
প্রকাশঃ ৩১ জানুয়ারী ২০১৬, ০১:৩৩:০০ অপরাহ্ন

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

অামাদের ঘাটাইল সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

মনে রাখবেন: এই ব্লগের কোনও সদস্যই কোনও মন্তব্য পোস্ট করতে পারে৷