নিউজ ডেস্ক, ঘাটাইল(টাঙ্গাইল), ৩১ জানুয়ারী, আমাদের ঘাটাইল:
টাংঙ্গাইলের ঘাটাইল উপজেলায় বিদ্যুৎ পৃষ্ট হয়ে ছানা মিয়া (৫৫) নামে এক রাজ মিস্ত্রির মৃত্যু হয়েছে। জানা গেছে গতকাল শনিবার বিকেলে ছানা মিয়া অন্যান্য মিস্ত্রিদের সাথে নিয়ে খায়ের পাড়া বাজার জামে মসজিদের ছাদে রড বসানোর কাজ করছিলেন।

ছাদে রড বসানোর এক পর্যায়ে বিকেল ৪টার দিকে মাটি থেকে রড ছাদে তোলার সময় অসাবধানতা বশত উপর দিয়ে যাওয়া পল্লী বিদ্যুতের লাইনের সাথে রডের ছোঁয়া লাগলে বিদ্যুতায়িত হয়ে যায়। এতে করে ছানা মিয়া বিদ্যুৎ পৃষ্ট হয়ে মারাত্বক আহত হয়।
পরে তাকে উদ্ধার করে প্রথমে টাংঙ্গাইল সদর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তার অবস্থার অবনতি দেখে ঢাকা মেডিক্যাল-এ প্রেরণ করে। পরে মির্জাপুর পর্যন্ত তাকে নেয়া হলে মৃত্যুবরণ করে।
আপডেটঃ ৩১ জানুয়ারী ২০১৬, ০৭:৫০ আপরাহ্ন
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন
অামাদের ঘাটাইল সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।
মনে রাখবেন: এই ব্লগের কোনও সদস্যই কোনও মন্তব্য পোস্ট করতে পারে৷