রবিবার, জানুয়ারি ৩১, ২০১৬

ঘাটাইলে বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত

খাদেমুল মামুন, ঘাটাইল(টাঙ্গাইল), ৩১ জানুয়ারী, আমাদের ঘাটাইল:
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৮০তম জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষে দোয়া মাহফিল ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। 

রবিবার দুপুর ২টায় টাঙ্গাইলের ঘাটাইলে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। 

উপজেলা বিএনপির সভাপতি মো. সিরাজুল হক ছানার সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা বিএনপির কোষাধ্যক্ষ এবং জেলা কৃষক দলের সিনিয়র সহ-সভাপতি মো. মাইনুল ইসলাম।  মতবিনিময় সভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন- সাবেক সংসদ সদস্য এবং জেলা বিএনপির উপদেষ্টা মো. সাইদুর রহমান খান (মোহন)। 

প্রধান অতিথি বক্তব্যে মো. মাইনুল ইসলাম বলেন, ‘এ সরকার ভোটবিহীন সরকার। তাদের কোন ভোটার ভোট দেয়নি। আওয়ামী লীগ সরকার বিএনপিকে নির্মূলের লক্ষে ষড়যন্ত্র চালাচ্ছে।’

প্রধান বক্তা এমপি মোহন  বলেন, ‘এ সরকারের কথায় যা বলে কাজে তা নয়। এ দেশের মানুষ এ সরকারকে চাই না। তাই মধ্যবর্তী একটি অবাধ ও নিরপেক্ষ নির্বাচন দিতে সরকারকে আহ্বান জানান তিনি।’

এসময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন- জেলা বিএনপির বিশেষ সম্পাদক আ খ ম মাসুদুল হক মাসুদ, উপজেলা বিএনপির উপদেষ্টা শাহ আলম চৌধুরী, লোকেরপাড়া ইউপি চেয়ারম্যান, সাবেক সভাপতি বীরমুক্তিযোদ্ধা মো. হায়দার আলী তালুকদার, ঘাটাইল সদর ইউপি চেয়ারম্যান বিএনপি নেতা মো. ফিরোজ হোসেন খান, সাবেক ইউপি চেয়ারম্যান মো. মাসুদ খান তোতা, সাবেক সভাপতি কুরপান আলী, উপজেলা বিএনপির সদস্য আব্দুল ওয়াদুদ খান বাদল, ঘাটাইল পৌর বিএনপির সহ-সভাপতি বেল্লাল হোসেন, পৌরসভার সাবেক প্যানেল মেয়র হাবিবুর রহমান, সাবেক ইউপি চেয়ারম্যান বিএনপি নেতা শামছুল আলম লাল, বীর মুক্তিযোদ্ধা সাবেক সভাপতি আবু হায়দার, সাবেক জিএস ছাইফুল ইসলাম লাল, বীরমুক্তিযোদ্ধা শফিকুল ইসলাম তালুকদার আনোয়ার প্রমুখ।

মতবিনিমিয় সভায় বক্তারা ঘাটাইল বিএনপিকে ঐক্যবদ্ধের লক্ষ্যে মো. মাইনুল ইসলাম, সাবেক এমপি সাইদুর রহমান খান মোহন ও উপজেলা বিএনপির সভাপতি সিরাজুল হক ছানার নেতৃত্বে দলকে চাঙ্গা করতে সকল নেতাকর্মীরা একমত পোষণ করেন।
প্রকাশঃ ৩১ জানুয়ারী ২০১৬, ০৬:৩৩:০০ অপরাহ্ন

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

অামাদের ঘাটাইল সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

মনে রাখবেন: এই ব্লগের কোনও সদস্যই কোনও মন্তব্য পোস্ট করতে পারে৷