শনিবার, মে ২০, ২০১৭

ঘাটাইলে শ্রমিক লীগের আলোচনা সভা ও র‌্যালী অনুষ্ঠিত

ঘাটাইল (টাঙ্গাইল) প্রতিনিধি ॥
জাতীয় শ্রমিক লীগের টাঙ্গাইলের ঘাটাইল উপজেলা শাখার উদ্দ্যোগে কমিটি গঠন প্রকল্পে আলোচনা সভা ও র‌্যালী অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার বিকেলে উপজেলা আওয়ামীলীগের কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় প্রকৌশলী শ্রমিক ইউনিয়নের সভাপতি মো. খলিলুর রহমান খান’র সভাপতিত্বে বক্তব্য রাখেন,  আওয়ামীলীগের যুগ্ন-আহ্বায়ক ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান আজাদ, পৌর মেয়র শহীদুজ্জামান খান, দেউলাবাড়ী ইউপি আওয়ামীলীগের সাধারণ সম্পাদক কায়সার রহমান কহিনূর, উপজেলা যুবলীগের আহ্বায়ক সরোয়ার আলম রুবেল, উপজেলা শ্রমিক ফেডারেশনের সা. সম্পাদক রনি তালুকদার, জি.বি.জি কলেজের ভিপি আবু সাইদ রুবেল, প্যানেল মেয়র  লিটন সরকার প্রমুখ।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, আওয়ামীলীগের সদস্য নয়ন, মো. সেলিম মিয়া, মো. মুক্তার হোসেন, মো. শহিদুল ইসলাম শহিদ, মো. ফারুক আহমেদ রনি (বড় মিয়া), মোঃ দুলাল মিয়া, মো. রেজাউল করিম রতন, মো. কামরুজ্জামান মিয়া, মো. নাজমুল হোসেন আজমান, মো. শহিদুল ইসলাম, মো. মুকুল মিয়া, মো. বজলু মিয়া। আলোচনা সভা শেষে একটি র‌্যালী বের করা হয়। র‌্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক পদক্ষিণ শেষে কলেজ মোড় চত্বরে গিয়ে শেষ হয়।

আমাদের ঘাটাইল ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

ঘাটাইলে ইয়াবাসহ স্বামী স্ত্রী আটক

এম.এস.এস.সৌরভ ঘাটাইল (টাঙ্গাইল)প্রতিনিধিঃ
 টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার পৌর শহর সংলগ্ন উত্তর বানিয়াপাড়া থেকে এক হাজার এক’শ বিশ পিচ ইয়াবা সহ মাদক ব্যবসায়ী স্বামী ও স্ত্রীকে গ্রেফতার করেছে ঘাটাইল থানা পুলিশ ৷ আজ ১৯শে মে শুক্রবার ভোরে উপজেলার উত্তর বানিয়াপাড়া গ্রামে এ অভিযান চালায়। এসময় মাদক বিক্রির নগদ তিন হাজার পাঁচ’শ টাকা ও ১০টি মোবাইল ফোন সেট জব্দ করা হয়।
গ্রেফতারকৃতরা হলো ঘাটাইল উত্তর বানিয়াপাড়ার পলাশ (২৮) ও তার স্ত্রী মুক্তা (২২)।ঘাটাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ কামাল হোসেন জানান, ঘাটাইল উত্তর বানিয়াপাড়ার পলাশ ও তার স্ত্রী মুক্তা দীর্ঘদিন যাবৎ উপজেলার বিভিন্ন স্থানে ইয়াবাসহ অন্যান্য মাদক বিক্রী করে আসছিল।
গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার ভোরে তাদেরবাড়িতে পুলিশ অভিযান চালিয়ে তাদেরগ্রেফতার করে। এসময় তাদের সাথে থাকাএক হাজার এক’শ বিশ ইয়াবা, মাদক বিক্রীর নগদ টাকা ও ১০টি মোবাইল ফোন সেট জব্দ করা হয়।
আমাদের ঘাটাইল ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

বিভক্তিতে বিভোর ঘাটাইলের আ'লীগ

এম.এস.এস.সৌরভ
ঘাটাইল(টাঙ্গাইল)প্রতিনিধিঃ
টাঙ্গাইল জেলার ঘাটাইল উপজেলা আওয়ামীলীগ বিভক্তিতে বিভোর ৷ স্থানীয় সাংসদ আমানুর রহমান খান (রানা), উপজেলা চেয়ারম্যান নজরুল ইসলাম খান (সামু), উপজেলা ভাইস-চেয়ারম্যান আরিফ হোসেন, সাবেক যুগ্ন-আহবায়ক শহিদুল ইসলাম খান (হেস্টিং) সহ অসংখ্য নেতাকর্মীরা হচ্ছে এক গ্রুপ ৷ অপর পক্ষে উপজেলা আওয়ামীলীগের আহ্বায়ক শহিদুল ইসলাম (লেবু), পৌরমেয়র শহিদুজ্জান খান (শহিদ), যুগ্ন-আহ্বায়ক আঃ রহিম মিয়া, যুগ্ন-আহ্বায়ক ইঞ্জিঃ মাসুদুর রহমান আজাদ সহ অসংখ্য নেতাকর্মীরা এক গ্রুপ ৷ ঘাটাইলের সাধারন মানুষ এদের কে রানা গ্রুপ এবং লেবু গ্রুপ নামেই চিনে ৷একদিকে শহিদুল ইসলাম লেবু কে আহ্বায়ক করে একটি কমিটি গঠন করা হয় ৷ অপর দিকে উপজেলা চেয়ারম্যান নজরুল ইসলাম খান (সামু) কে আহ্বায়ক করে আরেকটি কমিটি গঠন করা হয় ৷ এই দুই গ্রুপের শক্ত অবস্থানের ফলে ঘাটাইল উপজেলা আওয়ামীলীগ সুবিধাজনক অবস্থানে নেই ৷ সুত্রমতে, ২০১২সালে তৎকালীন সাংসদ ডাঃ মতিউর রহমান ইন্তিকাল করেন ৷পরে উপনির্বাচনে নৌকার মনোনীত প্রার্থী হন শহিদুল ইসলাম লেবু ৷ সতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নেন কেন্দ্রীয় আওয়ামীলীগের সাবেক যুগ্ন-সাধারন সম্পাদক মরহুম শামসুর রহমান খানের ভাতিজা আমানুর রহমান খান (রানা) ৷ সেই উপনির্বাচনে বিপুল ভোটে বিজয়ী হন আমানুর রহমান খান রানা | তারপর তিনি একক আদিপত্য বিস্তার করেন ৷ তারপর দশম সংসদ নির্বাচনে আওয়ামীলীগ থেকে মনোনীত হয়ে বিনাপ্রতিদ্বন্তিতায় নির্বাচিত হন ৷ হঠাৎ করেই বীরমুক্তিযোদ্ধা ফারুক আহমেদ হত্যা মামলায় নাম আসে সাংসদ আমানুর রহমান খানের ৷ তারপর থেকে আত্মগোপনে ২২মাস থাকার পর আদালতে আত্মসমর্পন করেন তিনি ৷তারপর থেকেই তিনি কাশেমপুর কারাগারে আছেন ৷ তার অনুপস্থিতিতে একক অধিপত্য বিস্তার করেন শহিদুল ইসলাম লেবু ৷ এদিকে শহিদুল ইসলাম লেবুর সমর্থকরা ইউনিয়ন পর্যায়ে কমিটি গঠন করে ৷ অপর দিকে আমানুর রহমান খান রানার অনুষারীরাও ইউনিয়ন ভিত্তিক কমিটি গঠন করে ৷দীর্ঘ ১২বছর পর শহিদুল ইসলাম লেবুর  নেত্রিত্বে একাংশ সম্মেলন করার প্রস্তুতি গ্রহন করে তবে পর পর দুইবার কেন্দ্রীয় নির্দেশে সম্মেলন স্থগিত করা হয় | এদিকে সাংসদ আমানুর রহমান খান রানা কারাগারে থাকায় তার সমর্থকরা নিস্তেজ হয়ে পড়েছে ৷ এই সুযোগে সবকিছুর নিয়ন্ত্রন চলেগেছে শহিদুল ইসলাম লেবুর দখলে ৷ এই গ্রুপিংয়ের ফলে হামলা মামলার শিকার হচ্ছেন নিজ দলের নেতাকর্মীরাই৷ এমতবস্থায় রানা সমর্থক অনেক নেতাকর্মী শহিদুল ইসলাম লেবুর গ্রুপে যোগ দিয়েছেন ৷ সম্প্রতি জাতীয়পার্টি থেকে সদ্য দলে আসা আব্দুল্লাহ তুহীন ও তারপক্ষে ভিড়িয়েছেন শহিদুল ইসলাম লেবু অনেক নেতাকর্মী ৷ এখন তিনভাগে বিভক্ত হওয়ার আশংকায় পড়েছে ঘাটাইলের আওয়ামীলীগ ৷ আগামী নির্বাচনের আগে এসব গ্রুপিং সংকট সমাধান না হলে বিএনপির সামনে দারাতে পারবে না আওয়ামীলীগ ৷ 
ঘাটাইল উপজেলা আওয়ামীলীগের নামপ্রকাশে অনিচ্ছুক কয়েকজন প্রভাবশালী নেতা বলেন, আগামী নির্বাচনে মনোনয়নের জন্য এলাকায় এলাকায় গনসংযোগ চালিয়ে যাচ্ছেন সাবেক সাংসদ ডাঃ মতিউর রহমানের ছেলে তানভীর রহমান ৷ তার পক্ষেই অবস্থান নিচ্ছে উপজেলা আওয়ামীলীগের আহ্বায়ক শহিদুল ইসলাম লেবু ৷ অপরদিকে মনোনয়নের জন্য উচ্চ মহলের সাথে দৌড়ঝাপে ব্যস্ত সদ্য দলে আসা আব্দুল্লাহ তুহীন ৷ আর বর্তমান সংসদ সদস্য আমানুর রহমান খানের সমর্থকরা একবুক আশা নিয়ে অধির আগ্রহে বসে আছেন যে তিনি আবার ঘাটাইলে ফিরে আসবেন এবং আগামী নির্বাচনে তিনিই মনোনয়ন পাবেন ৷ এই তিন গ্রুপ ভেঙ্গে এক গ্রুপের জন্য কেন্দ্রীয় হস্তক্ষেপ কামনা করেন ঘাটাইলের সাধারন কর্মী সমর্থকরা ৷
আমাদের ঘাটাইল ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

শুক্রবার, মে ১৯, ২০১৭

ঘাটাইলে স্কুল ছাত্র অপহৃত

এম.এস.এস.সৌরভ ঘাটাইল(টাঙ্গাইল)প্রতিনিধিঃ 
টাঙ্গাইলের ঘাটাইলে ৪র্থ শ্রেণির সৈকত(১০) নামের এক ছাত্র অপহরণের শিকার হয়েছে বলে জনা গেছে।সে উপজেলা চানতারা গ্রামের স্কুল শিক্ষক মো.হানিফ উদ্দিনের ছেলে। শুক্রবার (১৯শে মে) শিশুটির বাবা জানায়, গত ১৮ই মে বৃহস্প্রতিবার সৈকত স্কুলে যাওয়ার উদ্দেশে দুপুর ১২ ঘটিকায় নিজ বাড়ি থেকে বেড় হয়। আমরা মনে করি সে স্কুলে আছে। কিন্তু স্কুল ছুটির পর অন্যান্য ছেলে মেয়েরা যখন বাড়ি ফিরে আসে তখন সৈকতের কথা বললে তারা বলে সে তো আজ স্কুলে যায়নি। বাড়ি না আসায় চিন্তিত হয়ে পরি আমরা। আশেপাশে খোঁজা-খুঁজি করে যখন সৈকতকে পাওয়া যাচ্ছিলনা তখন পাশের গ্রামের রাকিব জানায়,আনুমানিক ১২.৩০ ঘটিকায় সৈকত শ্যামল বর্ণের ভালো স্বাস্থের অধিকারী একজন লোকের হাত ধরে ঘাটাইল বাসস্ট্যান্ডের দিকে যাচ্ছে।আমার সাথে তার দেখা হয় লাউয়াগ্রাম মসজিদের পাশে।পরে সৈকতের বাবা মোবাইলে উঠানো তাদের কিছু পরিচিত লোকের ছবি দেখালে রাকিব একজন লোককে চিহিৃত করে। হানিফ উদ্দিন জানান, ঐ লোকের নাম আরিফ রব্বানি তার বাড়ি ময়মনসিংহ বিভাগের মুক্তাগাছা থানার লক্ষীপুর গ্রামে। তার সাথে আমাদের রক্তের কোন সম্পর্ক নেই। প্রায় দুই বছর আগে সে আমার বাড়িতে দিন মজুরের কাজ করতে আসে, তার ব্যবহার ভাল দেখে একটা সুসম্পর্ক গড়ে উঠে আমার পরিবারের সবার সাথে। সেই আমার ছেলেকে অপহরণ করেছে। তিনি আরো জানান, এ বিষয়ে অভিযোগ নিয়ে অসি সাহেবের কাছে গিয়েছিলাম তিনি ভাল করে খুজে দেখতে বললেন এবং অপহরণকারীর বাড়িতে যেতে বললেন। এ বিষয়ে ঘাটাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো.কামাল হোসেন বলেন, অপহরণ বিষয় নিয়ে কেউ আমার কাছে আসেনি।
আমাদের ঘাটাইল ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

ঘাটাইলে শ্রমিকদের মাঝে বিনামুল্যে খাবার স্যালাইন বিতরণ

আব্দুল লতিফ, ঘাটাইল ( টাঙ্গাইল) প্রতিনিধিঃ
ঘাটাইলে  সাধারন শ্রমিকদের মাঝে বিনামূল্যে খাবার স্যালাইন বিতরণ করা হয়েছে। আজ বৃহস্পতিবার (১৮ মে) সকাল ১১টায় বাস স্ট্যান্ড চত্বরের ঘাটাইল উপজেলা শ্রমিক লীগের উদ্যোগে এ স্যালাইন বিতরণ করা হয়। খাবার স্যালাইন বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, ফারুক আহম্মেদ রনি, মো. দুলাল মিয়া,শহিদুল ইসলাম, নাজমুল হোসেন আজমান, বজলু মিয়া, রতন প্রমুখ সহ আরো গণ্যমান্য ব্যক্তিবর্গ। 

বঙ্গবন্ধু ও বঙ্গমাতা প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট ফাইনাল খেলা অনুষ্ঠিত

আব্দুল লতিফ,ঘাটাইল (টাঙ্গাইল) প্রতিনিধিঃ-
ঘাটাইলে বঙ্গবন্ধু গোল্ডকাপ ও বঙ্গমাতা ফজিলাতুন্নেছা মুজিব গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট ২০১৭-এর উপজেলা পর্যায়ের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার (১৮মে) উপজেলা পর্যায়ে উপজেলা প্রশানের উদ্যোগে ঘাটাইল জিবিজি বিশ্ববিদ্যালয় কলেজ মাঠে বিকেল ৩ টায় মেয়েদের ফাইনাল ও ৪ টায় ছেলেদের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।

খেলায় ফজিলাতুন্নেছা মুজিব গোল্ডকাপ টুর্নামেন্টে আকন্দের বাইক সরকারী প্রাথমিক বিদ্যালয়কে ৬-১ গোলে হারিয়ে চ্যাম্পিয়ান হয় মমরেজ সরকারী প্রাথমিক বিদ্যালয়। বঙ্গবন্ধু গোল্ডকাপ টুর্নামেন্টে মমিনপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়কে ৭-১ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয় নলমা সরকারী প্রাথমিক বিদ্যালয়। ম্যাচসমূহ শেষে একই স্থানে বিকেল ৫ টায় পুরষ্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। ঘাটাইল উপজেলা নির্বাহী অফিসার আবুল কাশেম মোহাম্মদ শাহীন সভাপতিত্বে উক্ত পুরুষ্কার বিতরণী অনুষ্ঠানে  উপস্থিত ছিলেন, উপজেলা শিক্ষা অফিসার সেলিমা আখতার,ঘাটাইল উপজেলা আওয়ামীলীগের সিনিয়র যুগ্ম আহ্বয়ক আব্দুর রহিম, জিবিজি বিশ্ববিদ্যালয় কলেজের অধ্যক্ষ শামসুল আলম মনি, ঘাটাইল পৌর মেয়র শহিদুজ্জামান খান ভিপি শহীদ,ঘাটাইল ইউপি চেয়ারম্যান মোহাম্মদ হায়দর আলী, জামুরিয়া ইউপি চেয়ারম্যান  ইখলাক হোসেন খান শামীম , জিবিজি বিশ্ববিদ্যালয় কলেজের ভিপি আবু সাইদ রুবেল প্রখসহ রাজনৈতিক নেতাকর্মী,  বিভিন্ন বিদ্যালয়ের প্রধান শিক্ষক, প্রাথমিক শিক্ষক সমিতির নেতৃত্ব বৃন্দসহ  গন্যমান্য ব্যক্তিবর্গ । 

উল্লেখ্য উক্ত বঙ্গবন্ধু গোল্ডকাপ ও বঙ্গমাতা ফজিলাতুন্নেছা মুজিব গোল্ড কাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট -২০১৭ তে ঘাটাইল উপজেলার সকল  প্রাথমিক বিদ্যালয় অংশগ্রহন করে। 

আমাদের ঘাটাইল ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

বৃহস্পতিবার, মে ১৮, ২০১৭

ঘাটাইলে মুক্তিযোদ্ধা যাচাই বাছাই কমিটির প্রেস বিজ্ঞপ্তি

 এম.এস.এস.সৌরভ ঘাটাইল(টাঙ্গাইল)প্রতিনিধিঃ 
সারা দেশের ন্যায় টাঙ্গাইলের ঘাটাইল উপজেলায় ও মুক্তিযোদ্ধা যাচাই বাছাই কার্যক্রম চলছে ৷ সুষ্ঠু ও সুন্দর ভাবে মুক্তিযোদ্ধা যাচাই বাছাই কার্যক্রম নিয়ে প্রস রিলিজ করেছে ঘাটাইল উপজেলা মুক্তিযোদ্ধা যাচাই বাছাই কমিটির সভাপতি আসাদুজ্জামান আরজু ৷ তার স্বাক্ষরিত লিখিত প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, ঘাটাইল উপজেলা মুক্তিযোদ্ধা যাচাই বাছাই কমিটির কার্যক্রম অত্যন্ত সুষ্ঠ, সুন্দর ও দায়িত্বশীল বীর মুক্তিযোদ্ধাগনের উপস্থিতিতে অনুষ্ঠিত হচ্ছে ৷ এ পবিত্র কার্যক্রমে সংশ্লিষ্ট সকল নিয়মকানুন ও বিধি প্রতিপালন করা হচ্ছে ৷ এক্ষেত্রে অনিয়ম, দুর্নীতি, বা স্বজনপ্রীতির প্রশ্নই আসেনা ৷ যাচাই বাছাই এ কতজন অন্তর্ভুক্ত হবে তা প্রক্রিয়া শেষ না হওয়ায় এখনো চুরান্ত হয়নি ৷ যাচাই বাছাই কাজে কে অন্তর্ভুক্ত হবে, কে বাতিল হবে তা বিধি, ডকুমেন্ট, সহমুক্তিযোদ্ধা ও আবেদন কারীর সাক্ষ্যে প্রমানীত হবে ৷ কাজেই এ বিষয়ে সংশ্লিষ্ট সকলকে গুজব ও দায়িত্বহীন মন্তব্য করা থেকে বিরত থাকার জন্য বিশেষ ভাবে অনুরোধ করেন ৷ যাতে মুক্তিযোদ্ধা যাচাই বাছায় কার্যক্রমে কোনো প্রকার প্রভাব না পড়ে ৷