শুক্রবার, মে ১৯, ২০১৭

বঙ্গবন্ধু ও বঙ্গমাতা প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট ফাইনাল খেলা অনুষ্ঠিত


আব্দুল লতিফ,ঘাটাইল (টাঙ্গাইল) প্রতিনিধিঃ-
ঘাটাইলে বঙ্গবন্ধু গোল্ডকাপ ও বঙ্গমাতা ফজিলাতুন্নেছা মুজিব গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট ২০১৭-এর উপজেলা পর্যায়ের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার (১৮মে) উপজেলা পর্যায়ে উপজেলা প্রশানের উদ্যোগে ঘাটাইল জিবিজি বিশ্ববিদ্যালয় কলেজ মাঠে বিকেল ৩ টায় মেয়েদের ফাইনাল ও ৪ টায় ছেলেদের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।

খেলায় ফজিলাতুন্নেছা মুজিব গোল্ডকাপ টুর্নামেন্টে আকন্দের বাইক সরকারী প্রাথমিক বিদ্যালয়কে ৬-১ গোলে হারিয়ে চ্যাম্পিয়ান হয় মমরেজ সরকারী প্রাথমিক বিদ্যালয়। বঙ্গবন্ধু গোল্ডকাপ টুর্নামেন্টে মমিনপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়কে ৭-১ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয় নলমা সরকারী প্রাথমিক বিদ্যালয়। ম্যাচসমূহ শেষে একই স্থানে বিকেল ৫ টায় পুরষ্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। ঘাটাইল উপজেলা নির্বাহী অফিসার আবুল কাশেম মোহাম্মদ শাহীন সভাপতিত্বে উক্ত পুরুষ্কার বিতরণী অনুষ্ঠানে  উপস্থিত ছিলেন, উপজেলা শিক্ষা অফিসার সেলিমা আখতার,ঘাটাইল উপজেলা আওয়ামীলীগের সিনিয়র যুগ্ম আহ্বয়ক আব্দুর রহিম, জিবিজি বিশ্ববিদ্যালয় কলেজের অধ্যক্ষ শামসুল আলম মনি, ঘাটাইল পৌর মেয়র শহিদুজ্জামান খান ভিপি শহীদ,ঘাটাইল ইউপি চেয়ারম্যান মোহাম্মদ হায়দর আলী, জামুরিয়া ইউপি চেয়ারম্যান  ইখলাক হোসেন খান শামীম , জিবিজি বিশ্ববিদ্যালয় কলেজের ভিপি আবু সাইদ রুবেল প্রখসহ রাজনৈতিক নেতাকর্মী,  বিভিন্ন বিদ্যালয়ের প্রধান শিক্ষক, প্রাথমিক শিক্ষক সমিতির নেতৃত্ব বৃন্দসহ  গন্যমান্য ব্যক্তিবর্গ । 

উল্লেখ্য উক্ত বঙ্গবন্ধু গোল্ডকাপ ও বঙ্গমাতা ফজিলাতুন্নেছা মুজিব গোল্ড কাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট -২০১৭ তে ঘাটাইল উপজেলার সকল  প্রাথমিক বিদ্যালয় অংশগ্রহন করে। 

আমাদের ঘাটাইল ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

অামাদের ঘাটাইল সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

মনে রাখবেন: এই ব্লগের কোনও সদস্যই কোনও মন্তব্য পোস্ট করতে পারে৷