টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার পৌর শহর সংলগ্ন উত্তর বানিয়াপাড়া থেকে এক হাজার এক’শ বিশ পিচ ইয়াবা সহ মাদক ব্যবসায়ী স্বামী ও স্ত্রীকে গ্রেফতার করেছে ঘাটাইল থানা পুলিশ ৷ আজ ১৯শে মে শুক্রবার ভোরে উপজেলার উত্তর বানিয়াপাড়া গ্রামে এ অভিযান চালায়। এসময় মাদক বিক্রির নগদ তিন হাজার পাঁচ’শ টাকা ও ১০টি মোবাইল ফোন সেট জব্দ করা হয়।
গ্রেফতারকৃতরা হলো ঘাটাইল উত্তর বানিয়াপাড়ার পলাশ (২৮) ও তার স্ত্রী মুক্তা (২২)।ঘাটাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ কামাল হোসেন জানান, ঘাটাইল উত্তর বানিয়াপাড়ার পলাশ ও তার স্ত্রী মুক্তা দীর্ঘদিন যাবৎ উপজেলার বিভিন্ন স্থানে ইয়াবাসহ অন্যান্য মাদক বিক্রী করে আসছিল।
গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার ভোরে তাদেরবাড়িতে পুলিশ অভিযান চালিয়ে তাদেরগ্রেফতার করে। এসময় তাদের সাথে থাকাএক হাজার এক’শ বিশ ইয়াবা, মাদক বিক্রীর নগদ টাকা ও ১০টি মোবাইল ফোন সেট জব্দ করা হয়।
আমাদের ঘাটাইল ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
