রবিবার, মে ১৪, ২০১৭

ধান চালাও রে দক্ষিনা বাতাসে

উত্তম আর্য্য ঘাটাইল(টাঙ্গাইল)সংবাদদাতাঃ 
টাঙ্গাইল জেলার ঘাটাইল উপজেলা সর্বত্র এখন সোনালী ধান ইরি বোরো কাটায় ব্যাস্ত সময় পার করছে কৃষক কৃষানী ।একটা সময় তাদের ব্যাস্ততা প্রকৃতি নির্ভর ছিল। বর্তমানে আধুনিক প্রযুক্তির কারণে মানুষ ধানকাটা মাড়াই,সহ সব প্রযুক্তির উপর নির্ভরশীল তাইতো তারা আর কায়িক পরিশ্রম করতে চায়না।তাইতো ধান কাটার ভরা মৌসুমে মারাই শেষে বাড়ির উঠানে কিংবা বাহির বাড়ি এখন সচর আচর চোখে দেখা যায় ধানের ময়লা পরিস্কার করার জন্য কৃষানি হাতে কুলা নিয়ে দক্ষিনা বাতাসে দাড়িয়ে অপেক্ষায় আছে ।কখন বাতাস এসে তাকে ধান পরিস্কার করতে সাহায্যে করবে কোন কোন সময় বাতাস আসার জন্য গান করতে দেখা গেছে।এটা যেনো  আমাদের গ্রাম বাংলার চির চেনা ছবি ।সাধারনত আমাদের বাংলাদেশে বৈশাখ জৈষ্ঠ্য মাসে  এসব দৃশ্য চোখে পড়ে।তবে আধনিক যুগে কালের বিবর্তনে হারিয়ে যেতে বসেছে আমাদের এই সংস্কৃতি।তাইতো এখন আর আগের দিনের মতো মানুষ এসব করতে চায়না।সেই সাথে বিলুপ্তির পথে আমাদের এই গ্রাম বাংলার চির চেনা দৃশ্য।

আমাদের ঘাটাইল ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

কালের সাক্ষী ঘাটাইলের ধলাপাড়া জামে মসজিদ

মো.মাসুম মিয়া,ঘাটাইল (টাঙ্গাইল) সংবাদদাতাঃ
কালের সাক্ষী হয়ে এখনো দাঁড়িয়ে আছে ধলাপাড়া জামে মসজিদ।দেশের অন্যান্য উপজেলার ন্যায় টাঙ্গাইলের ঘাটাইল উপজেলায় রয়েছে নতুন পুরনো অনেক মসজিদ।ঠিক তেমনি শত বছরের  পুরনো একটি মসজিদ ধলাপাড়া জামে মসজিদ।
ঘাটাইল উপজেলা সদর থেকে ১৪ কিঃমিঃ দূরে ঘাটাইল-সাগরদিঘী সড়কের পাশে ধলাপাড়া বাজারে মসজিদটি অবস্থিত। দৃষ্টিনন্দন কারুকাজ সমৃদ্ধ মসজিদটির বাইরের পূর্বপাশের ফলকে লেখা থেকে জানা যায়, ১৩২৩ বঙ্গাব্দ, ইংরেজি ১৯১৭ সালে তৎকালিন ধলাপাড়ার জমিদার ছমির উদ্দিন চৌধুরী মসজিদটি নির্মান করেন। মসজিদটিতে রয়েছে সুদৃশ্য সাতটি গম্বুজ। মূল অংশের উপরে রয়েছে তিনটি গম্বুজ। মূল অংশের উত্তর ও দক্ষিন পাশের গম্বুজের চেয়ে মাঝের গম্বুজটি একটু বড়। বারান্দায় রয়েছে চারটি ছোট আকারে গম্বুজ। গম্বুজগুলো অনেকটা মোগল আমলের মসজিদের গম্বুজের সাথে যথেষ্ট  মিল আছে।তাই অনেকে একে মোগল মসজিদও বলে থাকে। মসজিদটির দৈর্ঘ্য ও প্রস্ত যথাক্রমে ৩৬ ও ২৭ হাত। প্রতিটি দেয়ালের পুরত্ব প্রায় আড়াই হাত। মসজিদটির মূল অংশে ও বারান্দায় রয়েছে পাঁচটি করে দরজা যার উপর রয়েছে লোহার খাঁচকাটা কারুকাজ। বাহির থেকে আলো-বাতাস যেন অনায়েসে প্রবেশ করতে পারে তার জন্যই এ ব্যবস্থা।প্রতিটি দেয়ালে প্রচুর কারুকাজ থাকলেও পশ্চিমের দেয়ালে কারুকাজ রয়েছে বেশী যা সবার দৃষ্টিকাড়ে।জানাযায়,মসজিদটি নির্মানে ব্যবহার করা হয়েছে চুন, সুরকী ও সাদা সিমেন্ট। মসজিদটির পূর্বপাশে রয়েছে সুউচ্চ মিনার যার কারুকাজও চোখে পরার মত। মসজিদটিতে একসাথে প্রায় ২০০ লোক নামাজ আদায় করতে পারে।
শত বছর ধরে ঐতিহ্যের সাক্ষী হয়ে টিকে আছে মসজিদটি। কিন্তু মুসলিম ঐতিহ্যের চোখ জুরানো এই শৈল্পিক স্থাপনাটি সংস্কারের অভাবে দিনদিন অনেকটাই  মলিন হয়ে যাচ্ছে।
মসজিদটির দেখভালে দায়িত্বে থাকা জমিদার ছমির উদ্দিন চৌধুরীর বংশধরের একজন ববিন হায়দার চৌধুরী জানান,আমরা মসজিদটির পূর্বপাশের মিনারের সংস্কার কাজ করেছি কিন্তু মসজিদের ভিতর ও বাহিরের সংস্কার কাজ করাটা অনেক ব্যায়বহুল। দীর্ঘদিন ধরে সংস্কার বা মেরামত না করার ফলে ভিতরের আস্তর গুলো খুলে  পড়া শুরু করছে। ববিন হায়দার চৌধুরীসহ এলাকার লোকজনের দাবী স্থানীয় প্রশাসন যেন মসজিদটির ঐতিহ্য ধরে রাখতে সংস্কারের ব্যবস্থা করে।

আমাদের ঘাটাইল ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

বৃহস্পতিবার, মে ১১, ২০১৭

ঘাটাইলে অধ্যক্ষের দায়িত্বহীনতায় পরিক্ষা দিতে পারলো না ২২ পরিক্ষার্থী


মো.মাসুম মিয়া,ঘাটাইল (টাঙ্গাইল) প্রতিনিধিঃ
টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার ব্রাহ্মণশাসন মহিলা কলেজে ভারপ্রাপ্ত অধ্যক্ষের দায়িত্বহীনতায় চলমান বর্ষ সমাপনী পরিক্ষার আজকের পরিক্ষায় অংশ গ্রহন করতে পারলো না বিজ্ঞান শাখার ২২ জন পরিক্ষার্থী।
পরিক্ষা নিয়ন্ত্রন কমিটির আহবায়ক প্রভাষক জুলফিকার আলী লিটন জানান,চলমান বর্ষ সমাপনী পরিক্ষায় কলেজে ১৩০ জন পরিক্ষার্থী অংশ নিচ্ছে।সময়সূচি অনুযায়ী সব পরিক্ষার্থী যথাসময়ে উপস্থিত হয়।আজ ১১ মে বৃহস্প্রতিবার বিজ্ঞান শাখার পরিক্ষার্থীদের জীববিজ্ঞান পরিক্ষা হওয়ার কথা ছিল আর জীববিজ্ঞান বিষয়ের শিক্ষক ভারপ্রাপ্ত অধ্যক্ষ নিজেই। সকাল ১০ টার আগে আমার হাতে প্রশ্নপত্র দেওয়ার কথা সে প্রশ্ন দেয়নি এবং কলেজেও আসেনি আমাকে ফোনও দেয়নি।ফলে আমরা জীববিজ্ঞান বিষয়ের পরিক্ষা নিতে পারি নাই।বোর্ডের পূর্ন নির্দেশ ১১ মে এর মধ্যে বর্ষ সমাপনী পরিক্ষা শেষ করতে হবে।তিনি আরো জানান, এই রকম অবহেলা শুধু আজ নয় এর আগেও তিনি অনেকবার এমন কাজ করেছেন।নাম প্রকাশে অনিচ্ছুক একজন পরিক্ষার্থী  বলেন, ভাল প্রস্তুতি নিয়ে এসেছিলাম পরিক্ষা দিতে পারলাম না খারাপ লাগতেছে।উল্লেখ্য যে,ভারপ্রাপ্ত অধ্যক্ষের সাথে কোন ভাবেই মানিয়ে চলতে পারছে না ২৭ জন শিক্ষক-কর্মচারীর ২৬ জন।অযোগ্য,দুর্নীতিবাজের অভিযোগ এনে ২৬ জনই তার  বিরোদ্ধে দুইবার অনাস্থা প্রদান করেন।ঘাটাইলে ৯ বছর ধরে ভারপ্রাপ্ত অধ্যক্ষ দিয়ে চলছে একমাত্র মহিলা কলেজ এই শিরোনামে একটি সংবাদ দৈনিক শিক্ষায় প্রকাশ করা হয়।
্এ বিষয়ে ভারপ্রাপ্ত অধ্যক্ষ লুৎফুননাহার বলেন,আমি বর্ষ সমাপনী পরিক্ষা শুরু করতে বলেছি ২৯ মে কিন্তু অন্যান্য শিক্ষকরা তাদের ইচ্ছামত ৪০০ টাকাহারে ফ্রি ধরে ২৭ তারিখ থেকে পরিক্ষা শুরু করেছে।তারা আমার কথা শুনেনি।তারা বার্তি ফ্রি ধরেছে এজন্য আমার কাছে ৭ অভিযোগ এসেছে।আমি পরিক্ষার্থী সবার সাথে কথা বলেছি আগামী শনিবার জবিবিজ্ঞান পরিক্ষা নিয়ে নেব।

আমাদের ঘাটাইল ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

ঘাটাইলে দেড় বছরের শিশুকে যৌন পিড়ন আটক ১

টাঙ্গাইলের ঘাটাইলে দেড় বছরের এক শিশু  যৌন পিড়নের শিকার হয়েছেন। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে পুলিশ শিশুটির খালু নরপশু জহুরুলকে( ৩০)আটক করেছে পুলিশ। উপজেলার নলমা গ্রামে এ ঘটনাটি ঘটেছে।
পুলিশ ও এলাকাবাসি জানায়, ঘাটাইল উপজেলার নলমা গ্রামের মোঃ জামাল হোসেনের দুই মেয়ে জাহানারা ও বীথি। জাহানারার বিয়ে হয় পাবনার চাটমহর উপজেলার আকবর আলীর কাছে। জাহানারা ও আকবর হোসেন দম্পতির দেড় বছরের শিশু আশা। শিশুটি উপজেলার নলমা গ্রামে নানা -নানি ও খালা জেসমিনের নিকট রেখে  তারা ঢাকায় চাকরি করে। জেসমিন ও জহুরুল হকের কোন সন্তানাদি নেই। অবুঝ ঐ শিশুটি বাবা-মার অনুপস্থিতে খালু জহুরুলকে বাবা  বলে ডাকত।
গত ৮ মে সকালে শিশুটিকে বাড়িতে রেখে খালা জেসমিন পাশের বাড়িতে চলে যায় । এমন সময় ফুট-ফুটে অবুঝ শিশুটি হামাগরি দিয়ে বাড়ির আঙিনায় খেলতে ছিল। খালি বাড়ি পেয়ে শিশুটির উপর যৌন পিড়ন চালায়। এ সময় শিশুটি কান্নাঁ করলে নানা-নানি ও খালা   ছুটে এসে নরপশুর কান্ড দেখতে পায়।  পরে শিশুটিকে রক্তাক্ত অবস্থায় টাঙ্গাইল মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি করা হয়। গতকাল বুধবার  বিকালে লোমহর্ষক এ মর্মান্তিক ঘটনাটি এলাকায় ছড়িয়ে পড়লে  স্থানীয় জনতা জহুরুলকে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করে।  পরে পুলিশ  জহুরুলকে আটক করে থানায় নিয়ে আসে। 
এ ব্যাপারে ঘাটাইল থানার ওসি (তদন্ত) মোঃ আমির হোসেন ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, দোষী ব্যক্তিকে আটক করা হয়েছে। এবং আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। 



আমাদের ঘাটাইল ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

যৌতুকের জন্য প্রতিবন্ধী গৃহবধূকে সিগারেটের আগুনে ছ্যাকা

ঘাটাইল (টাঙ্গাইল) সংবাদদাতাঃ
যৌতুকের দাবিতে  নাজমীন আক্তার নামে এক বুন্ধি প্রতিবন্ধী গৃহবধূকে সিগারেটের আগুনে ছ্যাকা ও মারপিট করে আহত করেছে পাষান্ড স্বামী। ঘাটাইল উপজেলার পাঁচটিকরী গ্রামে গতকাল এ ঘটনা ঘটেছে।নির্যাতিত গৃহবধূকে মারাতœক আহত অবস্থায় ঘাটাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। গৃহবধূর বাবার বাড়ি উপজেলার চৌডাল গ্রামে।
গৃহবধূর বাবা আঃ রহিম জানান, ২০১৫ উপজেলার পাঁচ টিকরী গ্রামের আঃ কুদ্দুছ তালুকদারের ছেলে মোঃ আক্তার হোসেনের সাথে তার বুন্ধি প্রতিবন্ধী মেয়ের বিয়ে হয়। বিয়ের পর থেকেই যৌতুক লোভী স্বামী যৌতুকের জন্য তার মেয়ের উপর প্রায়ই শারীরিক ও মানসিক চাপ দিত। সম্প্রতি আক্তার হোসেন একটি অটো রিক্সা কিনার জন্য নাজমীনের উপর চাপ সৃষ্টি করে । এতে নাজমীন অস্বীকৃতি জানালে তার উপর শারীরিক নির্যাতন চালায় এবং শরীরে সিগারেটের ছ্যাকা দিয়ে আহত করে পাষান্ড স্বামী আক্তার হোসেন। নির্যাতনের খবর বাবাকে জানালে তাকে  মেরে ফেলার হুমকি দেয়। পরে  লোকমুখে নির্যাতনের খবর  পেয়ে তার বাবা পাঁচটিকরী গ্রামে গিয়ে নাজমীনকে আহত অবস্থায় উদ্ধার করে ঘাটাইল উপজেলা  স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। বর্তমানে তিনি ঘাটাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন। এব্যাপারে গৃহবধূর বাবা আঃ রহিম থানায় মামলার প্রস্তুতি নিচ্ছেন বলে জানান।

আমাদের ঘাটাইল ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

মঙ্গলবার, মে ০৯, ২০১৭

ঘাটাইলে সংসদ সদস্য রানার জামিন স্থগিত করায় আনন্দ মিছিল


খান ফজলুর রহমান, ঘাটাইল (টাঙ্গাইল) প্রতিনিধিঃ

এবার টাঙ্গাইলের  আলোচিত মুক্তিযোদ্ধা ও সমাজ কর্মী চাঞ্চল্যকর ফারুক আহমেদ হত্যা মামলার আসামীদের জামিন ৪ মাস স্থগিত করায় ও ৬ মাসের মধ্যে মামলাটি শেষ করার জন্য সংশ্লিষ্ট বিচারিক আদালতকে নির্দেশ দেয়ায় ঘাটাইলে সর্বস্তরের মানুষ আনন্দ মিছিল বের করে। রানা মুক্তি চার ভাই এক দড়িতে ফাসি চাই এই শ্লোগানে শ্লোগানে- মূখরিত করে তুলে নেতা কর্মীরা ।  মঙ্গলবার পোনে ৬ টায় এ আনন্দ মিছিলটি ঘাটাইল উপজেলা আওয়ামীলীগ কার্যালয় থেকে বের হয়ে ঘাটাইলের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে। ঘাটাইল উপজেলা আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগের সমন্বয়ে এ মিছিটি  বের করা হয়। মিছিল শেষে আওয়ামীলীগ কার্যালয়ের সামনে এক সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। ঘাটাইল উপজেলা আওয়ামীলীগের আহ্বায়ক শহিদুল ইসলাম লেবুর সভাপতিত্বে  সমাবেশে উপস্থিত ছিলেন, টাঙ্গাইল জেলা আওয়ামীগের আইন বিষয়ক সম্পাদক ও সাবেক পিপি এস আকবর খান,সিনিয়র যুগ্ম আহ্বায়ক আব্দুর রহিম মিয়া,যুগ্ম আহবায়ক মাসুদুর রহমান আজাদ, ঘাটাইল পৌর মেয়র শহিদুজ্জামান খান ভিপি শহীদ, ধলাপাড়া ইউপি চেয়ারম্যান হেকমত সিকদার, লোকের পাড়া ইউনিয়র আওয়ামীলীগ সভাপতি আকরাম হোসেন, রসুল পুর আওয়ামীগ নেতা শহিদ ,ধলাপাড়া ইউপি সভাপতি ফজলুর রহমান,ঘাটাইল উপজেলা যুবলীগের আহ্বায়ক সরোয়ার আলম রুবেল, এজিএস রঞ্জু আহমেদ প্রমুখ। টাঙ্গাইল জেলা আওয়ামীলীগের প্রবীণ নেতা, মুক্তিযোদ্ধা ও সমাজ কর্মী চাঞ্চল্যকর ফারুক আহমেদ হত্যা মামলার প্রধান আসামী ঘাটাইল আসনের সংসদ সদস্য আমানুর রহমান খান রানা । সোমবার প্রধান বিচারপতি এসকে সিনহার নেতৃত্বাধীন আপিল বিভাগ মামলার আসামীদের অর্ন্তবর্তি কালীন জামিন ৪ মাসের জন্য স্থগিত করায় ঘাটাইল উপজেলা আওয়ামীলীগ সহ সর্বস্তরের জনতা আদালতের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন এবং মামলার দৃশ্যমান ধারা বাহিককতায় সংসদিয় এলাকা ঘাটাইলে আনন্দ উল্লাসে ফেটে পরে । সেই সাথে প্রধান বিচার পতি নেতৃত্বে আপিল বিভাগ  এ হত্যা মামলার বিচার কাজ ৬ মাসে মধ্যে  শেষ করতে সংশ্লিষ্ট বিচারিক আদালতকে নির্দেশ দেয়ায় ঘাটাইল উপজেলার সর্বস্তরের মানুষ আদালতের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।  প্রসঙ্গ আওয়ামীল নেতা মুক্তিযোদ্ধা ফারুক আহমেদ কে ২০১৩ সালে ১৮ জানুয়ারী গুলি করে হত্যা করা হয়। ৩ দিন পর তার স্ত্রী নাহার আহমেদ বাদী হয়ে থানায় মামলা করেন। মামলায় গত বছরের ৩ ফেব্রুয়ারী ঘাটাইল আসনের সংসদ সদস্য আমানুর রহমান খান রানাও তার ৩ ভাই সহ ১৪ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগ পত্র জমা দেয় গোয়েন্দা পুলিশ। এমামলায় দীর্ঘ দিন পলাতক থাকার পর  গত বছরের ১৮ সেপ্টেম্বর রানা টাঙ্গাইলের আদালতে আর্তসর্ম্পন করলে। আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেয়। বর্তমানে তিনি ঢাকা মেডিক্যালে প্রিজন সেলে রয়েছেন বলে জানাযায়।


আমাদের ঘাটাইল ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

ঘাটাইলে পাঁচ শতাধিক শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ

মোঃ খায়রুল ইসলাম, ঘাটাইল (টাঙ্গাইল) প্রতিনিধি ঃ
ঘাটাইলের সদর ইউনিয়নের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মাঝে বিভিন্ন ধরনের শিক্ষা উপকরণ প্রদান করা হয়েছে। আজ মঙ্গলবার উপজেলার ঘাটাইল ইউনিয়নের ৭টি প্রাথমিক বিদ্যালয়ের ৫ শতাধিক শিক্ষার্থীর মধ্যে এ উপকরণ বিতরন করা হয়। ইউনিয়ন পরিষদ কার্যালয়ে অনুষ্ঠিত শিক্ষা উপকরন বিতরন অনুষ্ঠানে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ হায়দার আলী’র সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে উপস্থিত, ইউপি সচিব মোঃ রফিকুল ইসলাম, প্যানেল চেয়ারম্যান খলিলুর রহমান, বীরহামপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আমির আলী, একেএম করিমপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হুমায়ুন তালুকদার প্রমূখ। অনুষ্ঠানে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান , জন প্রতিনিধি , সাংবাদিক ও বিভিন্ন পেশার লোক উপস্থিত ছিলেন।
আমাদের ঘাটাইল ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
আমাদের ঘাটাইল ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

ঘাটাইলের কালিয়াগ্রামে পাঁচ বছরের শিশুকে বলাৎকার

টাঙ্গাইলের ঘাটাইল উপজেলায় পাঁচ বছরের শিশুকে প্রলোভন দেখিয়ে ধান ক্ষেতে নিয়ে বলাৎকার করেছে এক লম্পট। বলাৎকারের শিকার ওই শিশুটিকে রক্তাক্ত অবস্থায় কালিহাতী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

রবিবার সন্ধ্যার দিকে উপজেলার কালিয়াগ্রামে ঘটে এ ঘটনা।
শিশুটির মা জানান, রবিবার সন্ধ্যার দিকে তার প্রথম শ্রেণিতে পড়ুয়া ছেলেকে নানা প্রলোভন দেখিয়ে পাশের ধান ক্ষেতে নিয়ে বলাৎকার করেন একই গ্রামের সাঈদ আলীর ছেলে শামছুল আলম। এ সময় শিশুটির চিৎকারে তিনি এগিয়ে গেলে শামছুল আলম পালিয়ে যান। পরে গুরুতর আহত অবস্থায় জাকারিয়াকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়।
এলাকাবাসী সূত্রে জানা গেছে, গ্রাম্য মোড়লরা সালিশে বিষয়টির সমাধান করতে চাচ্ছেন। ঘটনার পর থেকে অভিযুক্ত শামছুল পলাতক আছেন। এ ব্যাপারে এখনো কোনো মামলা হয়নি।
ঘাটাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) আমীর আলী  বলেন, অভিযোগ পেয়েছি, তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।
আমাদের ঘাটাইল ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

সোমবার, মে ০৮, ২০১৭

ঘাটাইলে এসএসসিতে পাশের হার কমলেও জিপিএ-৫ বেড়েছে

ঘাটাইল(টাঙ্গাইল) প্রতিনিধিঃ
চলতি বছর এসএসসি পরীক্ষায় টাঙ্গাইলের ঘাটাইল উপজেলায় সার্বিক ফলাফলে পাশের হার কমলেও জিপিএ-৫ এর সংখ্যা বেড়েছে । গত বছর পাশের হার ছিল ৯৩.৩৬ আর এ বছর তা কমে  ৯০.৭২। যা গত বছরের তুলনায় ২.৬৪% কম। তবে জিপিএ -৫ এর সংখ্যা ২৯৮ থেকে বেড়ে ৩৬০ হয়েছে। এদিকে  উপজেলার তিনটি মাদ্সার ফলাফল মারাতœক বিপর্যয় ঘটেছে।১০টি মাধ্যমিক বিদ্যালয় ও তিনটি মাদরাসাসহ মোট  তেরটি প্রতষ্ঠানে শতকরা ১০০% পাশ করেছে। এর মধ্যে সবচেয়ে ভাল ফলাফল করেছে ঘাটাইল ক্যান্টনমেন্ট পালিক স্কুল এন্ড কলেজ। প্রতি বছরের ন্যায় এবারও ফলাফলের দিক দিয়ে এ  প্রতিষ্ঠান জেলার  শ্রেষ্ঠ।  ৬৯জনের মধ্যে জিপিএ-৫ পেয়েছে ৬৪জন। বাকী ৪জন জিপিএ-৪ পেয়েছে।শতকরা ১০০% পাশ করেছে অন্য প্রতিষ্ঠাগুলো হলো ঘাটাইল ক্যান্টনমেন্ট বোর্ড স্কুল, সিংগুরিয়া লোকের পাড়া স্যার আঃহালিম গজনবী উচ্চ বিদ্যাঃ,ভবনদত্ত উচ্চ বিদ্যালয়, আথাইল শিমুল,বাসাবাইদ,হাটকয়েরা,লোকের পাড়া ,আুল হোসেন নূরজাহান একাডেমী,দেওপাড়া বাহরুননেছা দাখিল মাদরাসা, পেচার আটা মাটিকাটা দাঃ মাঃ ও মুরাইদ সিরাজনগর দাখিল মাদরাসা।

উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস সূত্রে জানা যায়, এ বছর  এসএসসি (জেনারেল) পরীক্ষায় ৩ হাজার ৫শ’৬৬জন শিক্ষার্থী অংশ নেয়। এর মধ্যে পাশ করেছে ৩ হাজার ২শ’৩৫জন এবং জিপিএ-৫ পেয়েছে ৩৬০জন। পাশের হার ৯০.৭২%। গত বছর পাশের হার ছিল ৯৩.৩৬ যা গত বছরের  তুলনায় ২.৬৪% কম। গত বছর জিপিএ-৫ পেয়েছিল ২৯৮ জন , এবার বেড়ে হয়েছে ৩৬০জন। এসএসসি  ভোকেশনাল থেকে ২৯০জনের মধ্যে ২৭১ জন পাশ করেছে। পাশের হার ৯৩.৪৫%। জিপিএ-৫ পেয়েছে ৭৯জন।  দালিল মাদরাসা থেকে মোট ৮৩৪ জন পরীক্ষার্থী দাখিল পরীক্ষায় অংশ নেয়। এর মধ্যে থেকে ৬৩৬ জন উত্তীর্ণ হয়েছে। পাশের হার ৭৬.২৬%। জিপিএ -৫ পেয়েছে মাত্র ৪জন।   উপজেলার তিনটি মাদরাসা হামিদপুর ইসলামিয়া ফাজিল মাদরাসার ৪৫ জনের মধ্যে ১৩জন ,পাশের হার ২৮.৮৯%।  পাচঁটিকরী দাখিল মাদরাসার ২৩জনের মধ্যে ০৫জন পাশ করেছে। পাশের হার ২১.৭৪%  এবং  ও  বকশিয়া দাখিল মাদরাসার ১৯জন থেকে ০৭জন পাশ করেছে । পাশের হার ৩৬.৮৪%। এই তিনটি প্রতিষ্ঠানের ফলাফল সবচেয়ে খারাপ হয়েছে। ফলাফলের বিপর্যয়ের কারণে শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীদের মধ্যে চরম হতাশা দেখা দিয়েছে। হামিদপুর ইসলামিয়া ফাজিল মাদরাসার অধ্যক্ষ আ.স.ম ফয়েজউল্লাহ বলেন, সবাই প্রায়এক বিষয় গণিতে ফেল করেছে।  পাচঁটিকরীর সুপার আঃ মান্নান জানান, ১১জন ইসলামের ইতিহাসে  এবং ০৭ জন আরবী / গণিতে ফেল করেছে। ফলাফলে তিনি হতাশ প্রকাশ করে বলেন,শিক্ষার্থীরা ভাল পরীক্ষা দিয়েছিল।  খাতা পুনঃনিরীক্ষণের জন্য আবেদন করা হয়েছে।

এ ব্যাপারে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার  এ,কে,এম শামসুল হক বলেন , উপজেলার বিভিন্ন প্রতিষ্ঠানের সার্বিক ফলাফল ভাল। তিনটি প্রতিষ্ঠানের ফলাফল কেন বিপর্যয় হলো তার কারণ খোঁেজ বের করা  হবে।
আমাদের ঘাটাইল ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

আমাদের ঘাটাইল ডটকমের প্রধান সম্পাদকের পিতার ইন্তেকাল


মোঃ খায়রুল ইসলাম, ঘাটাইল (টাঙ্গাইল) প্রতিনিধি ঃ
টাঙ্গইলের ঘাটাইল থেকে প্রকাশিত জনপ্রিয় অনলাইন আমাদের ঘাটাইল ডটকমের প্রধান সম্পাদক ও জেলা আওয়ামীলীগের আইন বিষয়ক সম্পাদক এড. এস আকবর খানের পিতা বীর মুক্তিযাদ্ধা পাক হানাদার বাহিনী কর্তৃক নির্যাতিত, সাবেক ইঁউ পি সদস্য, বাংলাদেশ আওয়ামী লীগের প্রতিষ্ঠা কালীন সদস্যর আলহাজ্ব মোঃ মাতাবর আলী খান (৯০) ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি----------রাজেউন)। আজ সোমবার সকালে নিজ বাড়িতে ইন্তেকাল করেন। তার বাড়ি টাঙ্গাইল জেলার  ঘাটাইল উপজেলার পৌরসভাধীন উত্তরপাড়া গ্রামে। মৃত্যুকালে তিনি স্ত্রী আমিনা খানম, চার ছেলে, ছয় মেয়ে আত্বীয় স্বজন সহ বহু গুনগ্রাহী রেখে গেছেন। সোমবার বাদ আসর তার জানাযা নামাজ ঘাটাইল হাইস্কুল খেলার মাঠে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। পরে তাকে ঘাটাইল কেন্দ্রীয় গোরস্থানে দাফন করা হবে। তার মৃত্যুতে ঘাটাইল প্রেসক্লাবের সভাপতি নজরুল ইসলাম, সম্পাদক আনোয়ার হোসেন বকুল, আমাদের ঘাটাইল ডটকমের সম্পাদক উত্তম কুমার আর্য্য, নির্বাহী সম্পাদক নজরুল ইসলাম চাঁন, সহকারী সম্পাদক রবিউল আলম বাদল, ব্যবস্থাপনা সম্পাদক মোঃ খায়রুল ইসলাম, বার্তা সম্পাদক আব্দুল লতিফ, আমাদের ঘাটাইল ডটকম পরিবারের সকল সদস্য সহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেছেন।

আমাদের ঘাটাইল ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।