বৃহস্পতিবার, মে ১১, ২০১৭

যৌতুকের জন্য প্রতিবন্ধী গৃহবধূকে সিগারেটের আগুনে ছ্যাকা

ঘাটাইল (টাঙ্গাইল) সংবাদদাতাঃ
যৌতুকের দাবিতে  নাজমীন আক্তার নামে এক বুন্ধি প্রতিবন্ধী গৃহবধূকে সিগারেটের আগুনে ছ্যাকা ও মারপিট করে আহত করেছে পাষান্ড স্বামী। ঘাটাইল উপজেলার পাঁচটিকরী গ্রামে গতকাল এ ঘটনা ঘটেছে।নির্যাতিত গৃহবধূকে মারাতœক আহত অবস্থায় ঘাটাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। গৃহবধূর বাবার বাড়ি উপজেলার চৌডাল গ্রামে।
গৃহবধূর বাবা আঃ রহিম জানান, ২০১৫ উপজেলার পাঁচ টিকরী গ্রামের আঃ কুদ্দুছ তালুকদারের ছেলে মোঃ আক্তার হোসেনের সাথে তার বুন্ধি প্রতিবন্ধী মেয়ের বিয়ে হয়। বিয়ের পর থেকেই যৌতুক লোভী স্বামী যৌতুকের জন্য তার মেয়ের উপর প্রায়ই শারীরিক ও মানসিক চাপ দিত। সম্প্রতি আক্তার হোসেন একটি অটো রিক্সা কিনার জন্য নাজমীনের উপর চাপ সৃষ্টি করে । এতে নাজমীন অস্বীকৃতি জানালে তার উপর শারীরিক নির্যাতন চালায় এবং শরীরে সিগারেটের ছ্যাকা দিয়ে আহত করে পাষান্ড স্বামী আক্তার হোসেন। নির্যাতনের খবর বাবাকে জানালে তাকে  মেরে ফেলার হুমকি দেয়। পরে  লোকমুখে নির্যাতনের খবর  পেয়ে তার বাবা পাঁচটিকরী গ্রামে গিয়ে নাজমীনকে আহত অবস্থায় উদ্ধার করে ঘাটাইল উপজেলা  স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। বর্তমানে তিনি ঘাটাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন। এব্যাপারে গৃহবধূর বাবা আঃ রহিম থানায় মামলার প্রস্তুতি নিচ্ছেন বলে জানান।

আমাদের ঘাটাইল ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।