আনোয়ার হোসেন বকুল
একটি বছর পার করলো অনলাইন পোর্টাল ‘ডেইলি আমাদের ঘাটাইল’। তার স্কোর বোর্ডে যুক্ত হলো একটি বৎসরে অর্জন। বিগত বছরটিতে আমাদের ঘাটাইলের অনুকুলে কতটুকু সু-বাতাস বয়ে গেছে, কিংবা কতটা বৈরী বাতাস মোকাবেলা করে উজানে দাঁড় টেনে কতটুকু মানেগুনে অগ্রসর হতে পেরেছে তার মূল্যায়নের দ্বায়িত্ব পাঠক সমাজের। ডেইলি আমাদের ঘাটাইল অনলাইন গনমাধ্যমের জগতে একটি পরিচিত নাম। ঘাটাইলে গন্যমাধ্যমকর্মী সৃষ্টির ও শিল্প সংস্কৃতি বিকাশে অন্যতম্য একটি মাধ্যম। যা নিয়মিত আপডেট করা হয়। তরুণ সাংবাদিক মোঃ খায়রুল ইসলামের অক্রান্ত পরিশ্রম করে অনেক বাঁধার পাহাড় পেরিয়ে ডেইলি আমাদের ঘাটাইল একটি বছর পার করে ফেলেছে। এ নভেম্বর মাসের ১৫ তারিখে আমাদের ঘাটাইল এক বছর অতিক্রম করে দ্বিতীয় বর্ষে পদার্পন করেছে। এটি ঘাটাইল বাসীর জন্য একটি আনন্দের সংবাদ।
প্রতিষ্ঠার প্রথম বছরই প্রত্রিকাটির রয়েছে অনেক স্মৃতি। ডেইলি আমাদের ঘাটাইলের প্রধান সম্পাদক বিশিষ্ট আইনজীবি এস আকবর খান। যিনি ঘাটাইল সহ টাঙ্গাইলের শিল্প সাংস্কৃতির অন্যতম্য পৃষ্ঠপোষক। চলমান রাজনীতি, অর্থনীতি, শিল্প সাহিত্য- সাংস্কৃতি, খেলাধুলা, শিক্ষা, স্বাস্থ্য সহ ঘাটাইলের আনাচে কানাচে ঘটে যাওয়া ঘটনা গুলো গুরুত্ব সহকারে আপডেট করার ব্যাপারে সম্পাদক সহ সংশ্লিষ্ট সকলকে সচেষ্ট থাকার তাগিদ দিয়ে থাকেন তিনি। এ কারণে ডেইলি আমাদের ঘাটাইল অল্প সময়েই পাঠক প্রিয়তা পেয়েছে। ঘাটাইলের সাংবাদ পত্র ও সাংবাদিকতার সাথে জরিত প্রায় সকলেই নিয়মিত পড়েন ডেইলি আমাদের ঘাটাইল।
ঘাটাইল প্রেস ক্লাবের সভাপতি নজরুল ইসলাম বলেন, ‘পত্রিকাটির পাঠক সংখ্যা ক্রমশই বাড়ছে। তিনি বলেন প্রথম বর্ষপূর্তি অনুষ্ঠানে নিয়মিত প্রকাশনা অব্যাহত রাখার জন্য সবার মূখে প্রশংসা শোনা গেছে। তাদের বক্তব্যে উঠে এসেছে বস্তুনিষ্ঠ সাংবাদিকতায় বিশ্বাসীদের সাহসী কন্ঠস্বর একটি আদর্শ অনলাইন পত্রিকা আমাদের ঘাটাইল’।
বর্তমানে জাতীয় ছাড়াও জেলা উপজেলা থেকে অনেক অনলাইন পত্রিকা প্রকাশ হচ্ছে। ঐতিহ্যবাহি ঘাটাইলের এক সময় শিল্প সাহিত্য চর্চার সুনাম ছিল। সাংবাদিকতার নিয়োজিত ও সাহিত্য চর্চার সাথে জড়িতরা নিয়মিত পত্র পত্রিকা প্রকাশ করত। এ কারণে সে সময় আমজাদ করিম চৌধুরী, আরেফিন বাদল ও প্রয়াত নৃপেন বিশ্বাসের মত প্রখ্যাত সাংবাদিক জন্ম হয়েছিল। সৃষ্টি হয়েছিল সংবাদ কর্মী ও সাহিত্য সংস্কৃতি প্রেমীর। বর্তমান কালে টাঙ্গাইলের ঘাটাইলে সাহিত্য- সংস্কৃতি চর্চা অনেকটা ঝিমিয়ে পড়েছে। বর্তমানে মোঃ খাইরুল ইসলামের তারুণ্যতা ও সাহস এবং মোঃ নজরুল ইসলাম চাঁনের প্রচেষ্ঠায় প্রকাশিত অনলাইন পোর্টাল ‘ডেইলি আমাদের ঘাটাইল’ ঘাটাইলের শিল্প সংস্কৃতির পালে কিছুটা হলেও হাওয়া দিতে শুরু করেছে।
ঘাটাইল প্রেস ক্লাবের সাবেক সভপতি মোহাম্মদ কামাল হোসেন বলেন ‘প্রত্যাশা করি ডেইলি আমাদের ঘাটাইল এর মাধ্যমে মেধাবী তরুণরা সাংবাদিকতায় উৎসাহিত হবে। যাতের সৃষ্টিশিলতা ঘাটাইলের সাংবাদিকতার অংঙ্গন সমৃদ্ব হবে। বস্তুনিষ্ঠ সাংবাদিকতা বিকাশের পথ সুগম হবে’।
ঘাটাইল প্রেসক্লাবের সহ সভাপতি সাজ্জাদ রহমান বলেন ‘এ অনলাই পত্রিকাটি কেন্দ্রকরে আবার ঘাটাইলে সাহিত্য সাংবাদিকতার নতুন জোয়ার সৃষ্টি হবে। তাই পত্রিকাটির মাধ্যমে ঘাটাইলের সাংবাদিকতা ও সাহিত্য সংস্কৃতি প্রসারে কর্তৃপক্ষকে উদ্যোগি হতে হবে’।
সাংবাদিকতা কে পেশা হিসাবে বেছে নেওয়ার মত ঘাটাইলে এখনোও কাউকে খুজে পাওয়া যায়না। ঘাটাইলে অবস্থান করে যারা সাংবাদিকতা করেন তারা সবাই অন্য পেশার পাশা পাশি সেবার মানসিকতা নিয়ে এ কাজ করেন। প্রকৃত পক্ষে সামাজিক মর্যদাকে তারা বেশী প্রধান্য দিয়ে থাকেন। এর পরেও দেশের অন্য উপজেলার তুলনায় ঘাটাইলের সাংবাদিকতা অংঙ্গন উজ্জল। সাংবাদিক পরিচয়ে দু’একজনের অনৈতিক কর্মকান্ডের কারণে কিছুটা হলেও ঘাটাইলের সাংবাদিকতা অংঙ্গন কুলশিত করেছে। এছাড়া প্রায় সবাই নানা প্রতিকুলতার মাঝেও সম্মান নিয়ে টিকে আছেন। ঘাটাইলের সাংবাদিকতা প্রসারে তারা মরিয়া ।চালিয়ে যাচ্ছে সাংবাদিকতার মাধ্যমে ঘাটাইলের সার্বিক উন্নয়নের নিরন্তর প্রচেষ্টা। যা ঘাটাইল বাসীর জন্য আশার আলো।
ঘাটাইল প্রেস ক্লাবের সাবেক সভাপতি নুরুজ্জামান মিয়া বলেন ‘সমাজ সেবি রাজনীতি বিদদের অপৃষ্ঠপোশকতা আর অসহযোগীতার ফলে সৎ ও যোগ্য তরুন সংবাদকর্মী সৃষ্টি হচ্ছে না। তারা সহযোগীতা করলে ঘাটাইলের সাংবাদিকতা আরো সমৃদ্ধ হতো’।
ঘাটাইল প্রেস ক্লাবের সাবেক সহ সভাপতি সিনিয়র সাংবাদিক সাইয়্যিফ মোহাম্মদ হামিদুল্লাহ বলেন, ‘সাংবাদিকতার জগতে সাহসের পাশা পাশি ভালোবাসা দরকার। শিল্প সাহিত্যকে ভালো না বাসলে এই অংঙ্গনকে নতুন কিছু দেওয়ার থাকেনা। আমাদের বিশ্বাস ‘ডেইলি আমাদের ঘাটাইল’ কর্তৃপক্ষের সেই ভালোবাসা ও নিষ্ঠা আছে। আমাদের ঘাটাইলের নির্বাহী সম্পাদক মোঃ নজরুল ইসলাম চাঁনকে মনে রাখতে হবে ভালো কোন উদ্যেগ সহজে মানতে চায়না কেউ। চিরকাল সমাজে এরকম হয়ে আসছে। ভালো উদ্যেগ সফল করা কত কঠিন তা ব্যখ্যা করে বুঝানোর দরকার পরেনা। আসলে এটা দুরুহ কাজ। তবু ভালো কাজ থেমে থাকে না। ভালো মন্দ নিয়েই এই পৃথিবী। সমাজে কিছু লোক আছে ভালো কাজের প্রতিবন্ধকতা করাই তাদের জীবন দর্শন। শুভ বুদ্ধির বিকাশ ঘটলে সৎ কাজের মূল্য মিলে। তাই সমাজে ভালো কাজের স্বীকৃতি কদাচিৎ জোটে। আর শুভ বুদ্ধির বিকাশের জন্য প্রয়োজন সুষ্ঠ সাহিত্য সাংস্কৃতি চর্চা।
ঘাটাইল প্রেসক্লাবের সাবেক সাধারন সম্পাদক আব্দুল্লাহ আল মাসুদ বলেন, ‘নেতিবাচক খবরগুলো প্রতি নিয়তই কেড়ে নিচ্ছে আমাদের সস্তি। হত্যা, দূর্নিতী আর দূর্ঘটনার খবরগুলো রাজত্ব করে বেড়াচ্ছে। এই মন খারাপ করা খবর থেকে মন কখনো কখনো মুক্তি চায়। তাই ডেইলি আমাদের ঘাটাইল কর্তৃপক্ষের উদ্যেশ্যে পরামর্শ হলো তারা যেন ইতিবাচক সংবাদের প্রতি বেশি গুরুত্ব দেন’।
ঘাটাইল প্রেস ক্লাবের আরেক সাবেক সাধারন সম্পাদক মাজহারুল ইসলাম শিহাব বলেন ‘নামে কিংবা যায় আসে এই কথাটা আমরা মুখে মুখে যতবারই উচ্চারন করিনা কেন নামের একটা আলাদা গ্রহন য্যেগ্যতা এবং বিশেষত্ব সব সমই থাকে। তেমনি অনলাইন পত্রিকার নাম যখন ‘ডেইলি আমাদের ঘাটাইল’ তখন প্রতিটি ঘাটাইল বাসীর অন্তরে তা সহযেই স্থান পাবে এটাই স্বাভাবিক। নির্লোভ, বস্তুনিষ্ঠ ও দেশ প্রেম সাংবাদিকতার জন্য অপরিহায্য।
এ চেতনাকে প্রধান্য দিয়ে আমাদের ঘাটাইল যাত্রা শুরু করেছে বলে জানান, পত্রিকাটির সম্পাদক উত্তম কুমার আয্য। তিনি বলেন, শিক্ষা, সাহিত্য সাংস্কৃতি ক্রীড়া বিষয়ক খবরকেও গুরুত্ব দেয় তারা।
ঘাটাইল প্রেস ক্লাবের কোষ্যাদক্ষ্য রবিউল আলম বাদল বলেন ‘আমাদের ঘাটাইল’ যে সাহস আর ধর্য নিয়ে এগিয়ে চলছে তা অব্যহত থাকলে অনেক দূর এগিয়ে যাবে তারা।
ঘাটাইল প্রেসক্লাবের প্রচার সম্পাদক বিষ্ণু প্রিয় দীপ বলেন, তরুণদের চরিত্র গঠন এবং মননশীলতা বিকাশে বিশেষ বিভাগ খোলার পরিকল্পনা থাকা প্রয়োজন।
ঘাটাইল প্রেসক্লাবের দপ্তর সম্পাদক মোঃ মাসুম মিয়া বলেন, ‘আমাদের ঘাটাইল যে ভাবে সাহস নিয়ে টিকে আছে আশা করি ভবিষ্যতেও এর ব্যতিক্রম হবেনা। তরুনদের সাংবাদিকতার পেশায় আনার জন্য যদি আমাদের ঘাটাইল কাজ করে তা হলে আমরা সন্ধান পেতে পারি প্রতিভাবান সাংবাদিকদের।
স্থানীয় ভাবে পত্রিকা প্রকাশ একটি চ্যালেঞ্জিং কাজ। এ চ্যালেঞ্জ মোকাবেলা করেই আমাদের ঘাটাইল প্রকাশনা অব্যাহত রাখতে হবে। যা ঘাটাইলের সাংবাদিক ও সংবাদপত্রের ইতিহাসে মাইল ফলক হয়ে থাকবে। তাদের এ প্রকাশনা আরো সুন্দর ও স্বচ্ছ হোক। অনলাইন পোর্টাল আমাদের ঘাটাইল দ্বিতীয় বর্ষ পর্দ্বাপনে এটাই আমাদের প্রত্যাশা।#
লেখক; সাধারন সম্পাদক, ঘাটাইল প্রেসক্লাব।