বৃহস্পতিবার, জানুয়ারি ০২, ২০২০

ঘাটাইলে ছাত্রদলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে আলোচনা সভা

টাঙ্গাইলের ঘাটাইলে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের ৪১ তম প্রতিষ্ঠা বার্ষিকী বিভিন্ন পালিত হয়েছে। আজ বুধবার (১জানুয়ারী) এ উপলক্ষ্যে উপজেলা ছাত্রদল উপজেলা পরিষদ অডিটরিয়ামে আলোচনা সভার আয়োজন করে। সভায় প্রধান অতিথী ছিলেন বিএনপি চেয়ারপাসনের উপদেষ্টা সাবেক প্রতিমন্ত্রী লুৎফর রহমান খান আজাদ।

উপজেলা ছাত্রদলের সভাপতি হাসানুজ্জামান তরুনের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি বুলবুল ভূইয়া, সাধারন সম্পাদক আ.খ.ম রেজাউল করিম, যুগ্ম সম্পাদক হেলালুর রহমান খান, আবু বকর সিদ্দিকী, পৌর বিএনপির সভাপতি ও সাবেক মেয়র মঞ্জুরুল হক সাধারন সম্পাদক ফারুক হোসেন ধলা, সিনিয়র সহ সভাপতি বিল্লাল হোসেন, উপজেলা ছাত্রদলের সাধারন সম্পাদক আফজাল হোসেন প্রমূখ। এ ছাড়াও বিএনপি, যুবদল, ছাত্রদল নেতাকর্মীরা সভায় বক্তব্য রাখেন। সভায় ছাত্রদলের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় নেতারা বিএনপি চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রী কারাবন্দি বেগম খালেদা জিয়ার মুক্তির দাবী জানান এবং গণতন্ত্র প্রতিষ্ঠার আন্দোলনে রাজপথে থাকার অঙ্গীকার ব্যক্ত করেন।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

অামাদের ঘাটাইল সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

মনে রাখবেন: এই ব্লগের কোনও সদস্যই কোনও মন্তব্য পোস্ট করতে পারে৷