মঙ্গলবার, ডিসেম্বর ৩১, ২০১৯

ঘাটাইলে পিইসি পরীক্ষায় উইজডম ভ্যালির সেরা সাফল্য

টাঙ্গাইলের ঘাটাইলের অনন্য শিশু শিক্ষা প্রতিষ্ঠান উইজডম ভ্যালি প্রতি বছরের ন্যায় এবারও প্রাথমিক সমাপনী পরীক্ষায় ভালো ফলাফল করেছে।

২০১৯ সালের পিইসি পরীক্ষার ঘোষিত ফলাফলে ১০৭ জন পরীক্ষার্থীর মধ্য থেকে এ শিক্ষা প্রতিষ্ঠানটি থেকে জিপিএ-৫ পেয়েছে ৯৫জন বাকীরা এ গ্রেড লাভ করেছে। ২০০০ সালে প্রতিষ্ঠার পর থেকেই ধারাবাহিক সাফল্য অর্জন করে আসছে। বর্তমানে উইজডম ভ্যালি উত্তর টাঙ্গাইলের একটি ঐতিহ্যবাহী শিশু শিক্ষা প্রতিষ্ঠানে পরিণত হয়েছে।

প্রতিষ্ঠানটির সাফল্যের বিষয়ে প্রতিষ্ঠানটির অধ্যক্ষ মোহাম্মদ কামাল হোসেন বলেন শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের সম্মিলিত প্রচেষ্টার কারনে এ সাফল্য অর্জন করা সম্ভব হয়েছে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

অামাদের ঘাটাইল সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

মনে রাখবেন: এই ব্লগের কোনও সদস্যই কোনও মন্তব্য পোস্ট করতে পারে৷