বৃহস্পতিবার, জানুয়ারি ০২, ২০২০

ঘাটাইলে ৮০ কেজি গাঁজা সহ একজন আটক

আজ (১জানুয়ারি) বুধবার সন্ধ্যায় টাঙ্গাইলে ঘাটাইলের গারোবাজার এলাকা থেকে ৮০ কেজি গাঁজা সহ একজনকে আটক করেছে র‌্যাব।

র‌্যাব-১২ টাঙ্গাইলের কোম্পানি কমান্ডার মোঃ শফিকুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে জেলার মধুপুর ও ঘাটাইল উপজেলার সীমান্তবর্তী গারোবাজার নামক স্থানে অভিযান চালানো হয়। এ সময় একটি মিনিট্রাক ( ঢাকা-মেট্রো-ন-১৩-০৮৭৫) থেকে ৪০ কেজি গাঁজা উদ্ধার করা হয়। গাঁজা গুলি প্লাস্টিকের ড্রামের ভিতরে রাখা ছিল। আটক করা হয় ট্রাকসহ চালককে। আটককৃত ট্রাক চালকের নাম কামরুল ইসলাম (২৫)। সে ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা উপজেলার মজলিসপুর গ্রামের ওয়াদুদ মিয়ার ছেলে। গাঁজা গুলি সে ঢাকায় নিয়ে যাচ্ছিল।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

অামাদের ঘাটাইল সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

মনে রাখবেন: এই ব্লগের কোনও সদস্যই কোনও মন্তব্য পোস্ট করতে পারে৷