মঙ্গলবার, জুলাই ৩০, ২০১৯

ঘাটাইলে হেরোইনসহ নারী গ্রেপ্তার

টাঙ্গাইল জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি উত্তর) ৫ গ্রাম হেরোইন সহ জোসান বেগম (৩২) নামে একনারী মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে। তিনি ভূয়াপুর উপজেলার বীর হামদি গ্রামের বিপ্লব মিয়ার স্ত্রী।

জানা যায়, টাঙ্গাইল জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি উত্তর) এর অফিসার ইনচার্জ সাজ্জাদ হোসেনের নেতৃত্বে এস আই নুরুজ্জামান, এ এস আই সুমন চৌধুরী ও এ এস আই আবুল হাশেমের নেতৃত্বে একদল পুলিশ ঘাটাইল উপজেলার লোকের পাড় এক মাদক বিরোধী অভিযান চালায়। এ সময় স্থানীয় শাহজাহান তালুকদারের বাড়ীর সামনে থেকে জোসনা বেগমকে ৫ গ্রাম হেরোইন সহ হাতে নাতে গ্রেপ্তার করে।

এ ব্যাপারে গোয়েন্দা পুলিশের এস আই নুরুজ্জামান বাদী হয়ে সোমবার ঘাটাইল থানায় মাদকদ্রব্য আইনে একটি মামলা দায়ের করেছেন।


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

অামাদের ঘাটাইল সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

মনে রাখবেন: এই ব্লগের কোনও সদস্যই কোনও মন্তব্য পোস্ট করতে পারে৷