টাঙ্গাইলের ঘাটাইলে বিশেষ বরাদ্দকৃত বয়স্ক ও প্রতিবন্ধী ভাতার কার্ড বিতরণ করা হয়েছে। সোমবার (২৯ জুলাই) দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ কামরুল ইসলামের সভাপতিত্বে উপজেলা সম্মেলন কক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন টাঙ্গাইল-৩ (ঘাটাইল) আসনের এমপি আতোয়ার রহমান খান। বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান শহিদুল ইসলাম লেবু, বাংলাদেশ মহিলা আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মরিয়ম বিন্তে হুসাইয়ন (খেয়া)। এতে বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান শাহিনা সুলতানা শিল্পী, উপজেলা সমাজসেবা কর্মকর্তা আসাদুল ইসলাম ও মনিরুজ্জামান।
এসময় ১২০ জনের মাঝে বিশেষ বরাদ্দকৃত বয়স্ক ও প্রতিবন্ধী ভাতার কার্ড বিতরণ করা হয়।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন
অামাদের ঘাটাইল সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।
মনে রাখবেন: এই ব্লগের কোনও সদস্যই কোনও মন্তব্য পোস্ট করতে পারে৷