টাঙ্গাইলের ঘাটাইলে শিক্ষার্থীদের লেখাপড়ার প্রতি আগ্রহ সৃষ্টি এবং শতভাগ পাশ নিশ্চিত করনের লক্ষে গুডনেইবারস বাংলাদেশ ঘাটাইল সিডিপির উদ্যোগে বিভিন্ন উচ্চ বিদ্যালয়ের ৮৭ জন জেএসসি পরীক্ষার্থীদের মাঝে ফরম পুরনের জন্য ৫শত করে মোট ৪৩ হাজার ৫ শত টাকা বিতরণ করা হয় ।
মঙ্গলবার (৩০ জুলাই) দুপুরে উপজেলার শালিয়াজানি গুড নেইবারস বাংলাদেশ ঘাটাইল সিডিপি প্রাঙ্গনে এ বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
বিতরণ অনুষ্ঠানে গুড নেইবারস বাংলাদেশ ঘাটাইল সিডিপির ম্যানাজার মো.জাহাঙ্গীর আলম সভাপতিত্ব করেন।
এ সময় উপস্থিত ছিলেন,ম্যানেজিং কমিটির সভাপতি মো.নজরুল ইসলাম, গুড নেইবারস বিদ্যালয়ের প্রধান শিক্ষক হোসনে আরা,প্রোগ্রাম অফিসার বিপ্লব কুমার, ঘাটাইল প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক আব্দুল লতিফ,বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষকসহ অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠান পরিচালনা করেন গুডনেইবারস উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো.মোশারফ হোসেন ।

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন
অামাদের ঘাটাইল সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।
মনে রাখবেন: এই ব্লগের কোনও সদস্যই কোনও মন্তব্য পোস্ট করতে পারে৷