শুক্রবার, এপ্রিল ১২, ২০১৯

ছেলের বিয়েতে যা করলেন চিত্রনায়ক রুবেল

এক সময়ের ঢাকাই সিনেমার সুপার হিট নায়ক রুবেল শুক্রবার (১২ এপ্রিল) দুপুরে নিজের ফেসবুকে একটি ভিডিও পোস্ট করেছেন। ভিডিওটিতে দেখা যাচ্ছে প্রাণ খুলে নেচে চলেছেন তিনি। একা নয় তার সঙ্গে নাচছে আরও অনেকে। ভিডিওটির ক্যাপশনে রুবেল লিখেছেন ‘নিলয়ের বিয়েতে মাস্তি’।

নায়ক রুবেল ১৯৮৫ সালের ১০ মার্চ সুলতানা পারভেজ নীলার সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। তাদের ছেলে নীলয় পারভেজ নীলয়। ছেলের বিয়েতে উদ্দাম নাচে মেতেছেন রুবেল। এর আগে ছেলের গায়ে হলুদের ছবিও পোস্ট করেছিলেন রুবেল।

সম্প্রতি ঢাকার ইস্কাটন গার্ডেনের লেডিস ক্লাবে গায়ে হলুদের অনুষ্ঠান হয়েছে। সেখানে উপস্থিত ছিলেন রুবেলের বড় ভাই চিত্রনায়ক সোহেল রানা, জনপ্রিয় কণ্ঠ শিল্পী এস আই টুটুলসহ আত্মীয়-স্বজনরা।

নায়ক রুবেল অতিথিদের মনোরঞ্জন করতে কার্পণ্য করেননি একটুও, সবাইকে হাসি মুখে অভ্যর্থনা হতে শুরু করে খাবার তদারকি আবার স্টেজের অনুষ্ঠান পরিচালনাসহ নিজে পারফর্ম করা সব কিছুই ছিল তার আগত অতিথিদের আনন্দ দেওয়ার জন্য।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

অামাদের ঘাটাইল সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

মনে রাখবেন: এই ব্লগের কোনও সদস্যই কোনও মন্তব্য পোস্ট করতে পারে৷