শুক্রবার, মার্চ ০৮, ২০১৯

ঘাটাইলে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত


প্রতিবছরের মতো এবারও টাঙ্গাইলের ঘাটাইলে অসহায় এবং গরিব দুস্থদের মধ্যে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার দিনব্যাপী আমাতুন্নেসা খোরশেদ ফ্রি ফ্রাইডে ক্লিনিকের উদ্যোগে উপজেলার দেউলিয়াবাড়ি ইউনিয়নের ঝুনকাইল গ্রামে এ ক্যাম্প অনুষ্ঠিত হয়।

এ উপলক্ষে সকালে এক সংক্ষিপ্ত আলোচনা সভার আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পাকুটিয়া স্কুল এন্ড কলেজের সাবেক অধ্যক্ষ এসএম শাহাদত হোসেন। আমাতুন্নেসা খোরশেদ ফ্রি ফ্রাইডে ক্লিনিকের প্রতিষ্ঠাতা প্রফেসর ডা. আব্দুস সামাদের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য রাখেন কালিহাতী কলেজের সাবেক অধ্যক্ষ বানিতোষ চক্রবর্তী, পূবালী ব্যাংকের কর্মকর্তা গিয়াস উদ্দিন দুলাল।

দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পে ঢাকা ও ময়মনসিংহ থেকে আসা বিভিন্ন বিভাগের বিশেষজ্ঞ ৩৫ জন ডাক্তার রোগীদের চিকিৎসাসেবা প্রদান করেন। চিকিৎসাসেবার পাশাপাশি ফ্রি মেডিসিনও দেওয়া হয়। টাঙ্গাইল জেলাসহ আশপাশের জেলা থেকে আসা নারী-শিশুসহ বিভিন্ন বয়সের প্রায় ছয় হাজার রোগীকে চিকিৎসা সেবা প্রদান করা হয়।

আমাতুন্নেসা খোরশেদ ফ্রি ফ্রাইডে ক্লিনিকের প্রতিষ্ঠাতা প্রফেসর ডা. আব্দুস  সামাদ বলেন, ১০ বছর ধরে গ্রামের গরিব অসহায় মানুষরা যাতে গ্রামেই উন্নত চিকিৎসাসেবা পায়, সেই লক্ষ্যে প্রতিমাসে একবার ও প্রতিবছর বড় আকারে ফ্রি ক্যাম্পের আয়োজন করে থাকি। সে লক্ষ্যে আজ অসহায় ও গরিব দুস্থদের মাঝে বিনা মূল্যে চিকিৎসাসেবা এবং ফ্রি ওষুষ দেওয়া হয়।

প্রফেসর আব্দুস সামাদ ঢাকা পঙ্গু হাসপাতালের অধ্যাপক ছিলেন।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

অামাদের ঘাটাইল সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

মনে রাখবেন: এই ব্লগের কোনও সদস্যই কোনও মন্তব্য পোস্ট করতে পারে৷