টাঙ্গাইলে পাসপোর্ট অফিসের ১৩ দালালকে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। সোমবার বিকেলে পাসপোর্ট অফিসের আশপাশের এলাকা থেকে তাদের আটক করা হয়।
সাজাপ্রাপ্তরা হলেন, শহিদুল ইসলাম, আলাউদ্দিন, কামরুল হাসান সাগর, মো. শাহিন, আব্বাস উদ্দিন, মজনু খান, আবু সাঈদ, ইবনে সাঈদ, হারুনুর রশিদ, শাহিন মিয়া, তোতা মিয়া, মজিবর রহমান, সায়মন আহমেদ বিপ্লব।
ডিবির এসআই আশরাফ হোসেন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে পাসপোর্ট অফিসের আশপাশ থেকে তাদের আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট নুজহাত তাসনিম তাদের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেন।

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন
অামাদের ঘাটাইল সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।
মনে রাখবেন: এই ব্লগের কোনও সদস্যই কোনও মন্তব্য পোস্ট করতে পারে৷