দেশের প্রথম প্রধানমন্ত্রী তাজউদ্দীন আহমেদের ছেলে ও সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী সোহেল তাজের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে।
শুক্রবার (১৫ ফেব্রুয়ারি) সোহেল তাজ নিজ ভেরিফায়েড ফেসবুক পেজে ভিডিওটি শেয়ার করেন।
১৯ সেকেন্ডের ভিডিওটিতে দেখা যাচ্ছে, একটি কক্ষ থেকে বাইরে বেরুনোর জন্য প্রস্তুতি নিচ্ছেন সোহেল তাজ। হাত উঁচিয়ে ব্লেজার পরে নিচ্ছেন। কক্ষটির দেয়ালে ছোট ছোট কাগজ আটকানো এবং তাতে রয়েছে বাংলাদেশের মানচিত্র। সেখান থেকে হাত সরিয়ে বাইরে বেরুবার জন্য তৈরি হচ্ছেন আলোচিত এই রাজনীতিবিদ।
এরপর লোগো লাগানো একটি হাইএস গাড়িতে করে বেরিয়ে পড়েন। তারপর একটি বাড়ির সামনে গিয়ে নেমে পড়েন। সেই বাড়ির মূল ফটক খুলে ঢুকে পড়েন তাজউদ্দিনপুত্র। তারপর ভবনের মূল দরজায় এসে ঠকঠক করে নক করেন। এরপর লেখা ভেসে উঠছে, ‘সোহেল তাজ আসছে আপনার দরজায়, আপনি রেডি তো?’
এখানেই শেষ ভিডিওটি। আর ইউ রেডি শিরোনামে শুক্রবারে প্রকাশ করার পর ভিডিও এ পর্যন্ত দেখা হয়েছে ১ লাখ ৮৬ হাজার বার। লাইক পড়েছে ১৬ হাজার। কমেন্টস দুই হাজার। শেয়ার হয়েছে হাজারের অধিক।
বলা হচ্ছে, এমন ফিল্মি স্টাইলে জনপ্রিয় এই নেতা একদিন হাজির হয়ে যেতে পারেন আপনার বাড়িতেও।
অনেকের মাঝেই এই ভিডিওটি কৌতূহল তৈরি করেছে। অনেকেই কমেন্টে লিখেছেন, ‘আপনি এগিয়ে যান। আমরা আছি আপনার সঙ্গে।’
এর আগে গত ২০ জানুয়ারি তরুণ প্রজন্মের এই নেতা সামাজিক যোগাযোগ মাধ্যমে জানান, নিজের তৈরি সামাজিক সংগঠনের মাধ্যমে জনগণের জন্য কাজ করতে চান। তখন একটি ছবি পোস্ট করে ক্যাপশনে লিখেন- ‘coming soon... পাল্টে যাবে জীবন। কী হতে পারে?’
https://www.facebook.com/tanjimsoheltaj/videos/584890638589462/

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন
অামাদের ঘাটাইল সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।
মনে রাখবেন: এই ব্লগের কোনও সদস্যই কোনও মন্তব্য পোস্ট করতে পারে৷