মুক্তিযোদ্ধা মৃত আলিফ উদ্দিনের কন্যা মীর আলেয়া পারভীন, তার বাবা ঘাটাইল উপজেলা শ্রমিক লীগের আহবায়ক ছিলেন। স্বামী আবু মোঃ শোয়েব (ডন) ঘাটাইল উপজেলা আওয়ামী সেচ্ছাসেবক লীগে সিঃ সহ-সভাপতি। মমতাময়ী, নিরহঙ্কারী, হাস্যজ্জ্বোল, প্রাণোবন্ত, দুর্বার গতিতে ছুটে চলা এক পরিশ্রমী নেত্রী মীর আলেয়া পারভীন। যার নেত্রী সুলভ আচরণে আজ হাজার হাজার নারী-পুরুষ রাজনৈতিক পরিমন্ডলে বিচরণ করে। ঘাটাইল উপজেলা আওয়ামীলীগের রাজনীতিতে বর্তমান নারী নেতৃত্বের মধ্যে অন্যতম তথা টাংগাইল জেলা আওয়ামী সাংস্কৃতি ফোরাম এর সহ-সভাপতি মীর আলেয়া পারভীন।
ঘাটাইল উপজেলার চলমান রাজনীতির প্রেক্ষাপটে, ১৪টি ইউনয়নের ১ টি পৌরসভার সর্বস্তরের জনসাধারণ থেকে শুরু করে সকল নেতৃবৃন্দের প্রাণের দাবি, উপজেলার নির্বাচনে মীর আলেয়া পারভীনকে সংরক্ষিত মহিলা ভাইস চেয়ারম্যান হিসেবে দেখতে চায়।
মীর আলেয়া পারভীন বলেন, শৈশব থেকেই বাবার কাছে বঙ্গবন্ধুর গল্প শুনেছি এবং তখন থেকেই দলের প্রতি শ্রদ্ধা ভালোবাসা। নিজ অবস্থান থেকেই দলের জন্য অনেক পূর্ব থেকেই কাজ করে যাচ্ছি । সেই সুবাদে ঘাটাইলের মানুষের কাছে প্রিয় ও সুপরিচিত লাভ করেছি। ইতিমধ্যে তারা আমাকে নিয়ে জন প্রতিনিধি উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান এর স্বপ্নের জ্বাল বুনিয়েছে। যা বিগত কয়েক দিনে ফোন কল, প্রিন্ট মিডিয়া ইলেকট্রনিক্স মিডিয়া সোশ্যালমমিডিয়া এবং গনসংযোগ এ না গেলে বুঝতেই পারতাম না যে জনগন আমাকে কতোটা ভালবাসে। সকলের প্রতি কৃতজ্ঞতা ও সকলের ভালোবাসায় আমি মুগ্ধ। ইতি পূর্বে আমি কোন দিন ভাবিনি আমি জন প্রতিনিধি হয়ে আমি লড়বো,কিন্তু এখন মনে হচ্ছে সবার ভালোবাসা ও স্বপ্নকে বাস্তবায়িত করতে আমাকে লড়তেই হবে।
অবহেলিত ঘাটাইল বাসীর জন্য আমি লড়বো। নিজের আরাম আয়েশ সুখ সমৃদ্ধিকে তুচ্ছ করে বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়ার স্বপ্নকে বাস্তবায়িত করব। মাদক, সন্ত্রাস, জঙ্গি, চাঁদাবাজ নির্মূল এবং ঘাটইলকে আধুনিক করার ও নারীর অধীকার আদায়ের প্রতিশ্রুতি নিয়ে আমি লড়ব। ঘাটাইলের জনগনের ভালবাসা ও সমর্থন নিয়েই আমি বিজয়ের দাড়প্রান্তে পৌছাবো ইনশাআল্লাহ। এক বার যখন জন সেবা করার সুযোগ পেয়েছি জন সেবা করেই আমি সামনের দিকে এগিয়ে যাব এটাই আমার মূল লক্ষ্য।

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন
অামাদের ঘাটাইল সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।
মনে রাখবেন: এই ব্লগের কোনও সদস্যই কোনও মন্তব্য পোস্ট করতে পারে৷