আব্দুল লতিফ, ঘাটাইল: টাঙ্গাইলের ঘাটাইলে পানিতে ডুবে সহপাঠি দুই শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। আজ রবিবার (২৪ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার ফুলমালিরচালা গ্রামে এই দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, আঃ হালিমের ছেলে সাফি (৪) ও হাবিবুর রহমানের ছেলে রাফি (৪)। তারা দুজনে সম্পর্কে চাচাতো ভাই।
ঘাটাইল থানা পুলিশ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
পুলিশ ও নিহত দুই শিশুর চাচা আরিফ হোসেন থেকে জানা যায়, সাফি ও রাফি দু’জনই ফুলমালিরচালা ফজর আলী আলিম মাদরাসার নূরানী বিভাগের ছাত্র। মাদরাসা থেকে বাড়ি আসার পর সকাল অনুমান ১১টার সময় তারা পাশেই বড় চাচা হারুনের বাড়ি যাওয়ার পথে তারা পার্শ্ববর্তী পুকুরে পড়ে যায় বলে ধারণা করা হয়।
অনেক খোঁজা-খুঁজির পর দুপুর একটার দিকে বাড়ির পাশের পুকুরে তাদের লাশ ভাসতে দেখতে পায় স্থানীয় লোকজন।
পরে পরিবারের সদস্যরা ও স্থানীয় লোকজন পুকুর থেকে দুই শিশুর ভাসমান লাশ উদ্ধার করে।
মর্মান্তিক এ দুর্ঘটনায় ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন
অামাদের ঘাটাইল সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।
মনে রাখবেন: এই ব্লগের কোনও সদস্যই কোনও মন্তব্য পোস্ট করতে পারে৷