রবিবার, ফেব্রুয়ারি ২৪, ২০১৯

প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলতে চায় বিমান ছিনতাইকারী

চট্টগ্রামের শাহ আমানত বিমানবন্দরে উড্ডয়নের পরপরই বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি উড়োজাহাজ জরুরি অবতরণ করেছে। সন্ত্রাসীরে কবলে পড়েই বিমানটি অবতরণ করা হয়েছে বলে জানা গেছে। বিমানটিতে অনবোর্ড যাত্রী ছিলেন মঈনুদ্দিন খান বাদল এমপি। তিনি জানিয়েছেন, বিমান ছিনতাইকারী প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে কথা বলতে চায়।

রোববার বিকালে বিজি-১৪৭ নং ফ্লাইটটি চট্টগ্রাম থেকে ঢাকা হয়ে দুবাই যাওয়ার কথা ছিলো। মঈনুদ্দিন খান বাদল আরো জানান, অস্ত্র নিয়ে পাইলটের দিকে উদ্ধত হচ্ছিলো ওই সন্ত্রাসী। ফলে ফ্লাইটটি দ্রুত অবতরণের সিদ্ধান্ত নেন পাইলট এবং ক্রুরা। তবে বিমানটিতে অবস্থানরত সকল যাত্রীকে নিরাপদে বের করে নিয়ে আসা হয়েছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে সিভিল এভিয়েশন সচিব মহিবুল হক জানান, বিমানটির মধ্যে সন্দেহভাজন একজন অস্ত্রধারী পাইলটসহ দুইজন ক্রুকে জিম্মি করে রেখেছে। ঘটনার পরপরেই বিমান বন্দর বন্ধ করে দেয়া হয়। র‍্যাবের একাধিক গাড়ি বিমানবন্দরের মধ্যে প্রবেশ করেছে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

অামাদের ঘাটাইল সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

মনে রাখবেন: এই ব্লগের কোনও সদস্যই কোনও মন্তব্য পোস্ট করতে পারে৷