টাঙ্গাইলের ঘাটাইলে সুইসাইড নোট লিখে আত্মহত্যা করেছে সামিয়া নামে এক স্কুলছাত্রী। শনিবার (২৩ ফেব্রুয়ারি) রাতে উপজেলার আনেহলা ইউনিয়নের সিংগুরিয়া গ্রামে এই ঘটনা ঘটে।
সামিয়া সিংগুরিয়া স্যার আব্দুল হালিম গজনবী উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্রী। উপজেলার আনেহলা ইউনিয়নের সিংগুরিয়া গ্রামের সৌদি প্রবাসী হযরত আলীর মেয়ে সে।
রাতেই ঘাটাইল থানা পুলিশ লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায় এবং আজ রবিবার সকালে ময়নাতদন্তের জন্য লাশ টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।
এলাকাবাসী জানায়, সামিয়া সিংগুরিয়া স্যার আব্দুল হালিম গজনবী উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণিতে পড়শোনা করতো। মা ও বড় বোন তাকে প্রায়ই নির্যাতন করত। শনিবার সন্ধ্যার পর মা ও বড় বোন বাড়ির বাইরে গেলে সামিয়া ঘরের বারান্দায় গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে। পরে মা ও বড় বোন বাড়ি ফিরে ঝুলন্ত অবস্থায় সামিয়াকে দেখতে পেয়ে লাশ মাটিতে নামায়।
খবর পেয়ে রাতেই ঘাটাইল থানা পুলিশ লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায় এবং রবিবার সকালে ময়নাতদন্তের জন্য লাশ টাঙ্গাইল শেখ হাসিনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।
এলাকাবাসী জানায়, মৃত্যুর আগে সামিয়া একটি সুইসাইড নোট লিখে যায়। নোটে তার মৃত্যুর জন্য কেউ দায়ী নয় বলে উল্লেখ করে সে। সুইসাইড নোটটি উদ্ধার করেছে পুলিশ।
ঘাটাইল থানার এসআই আবু হানিফ বলেন, এ ব্যাপারে থানায় একটি মামলা হয়েছে।

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন
অামাদের ঘাটাইল সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।
মনে রাখবেন: এই ব্লগের কোনও সদস্যই কোনও মন্তব্য পোস্ট করতে পারে৷