আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনকে সামনে রেখে টাঙ্গাইলের ঘাটাইল উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবকলীগের এক মতবিনিময় সভা বুধবার (২৩ জানুয়ারি) বিআরডিবি হলরুমে অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবকলীগের সভাপতি মো. আব্দুল হামিদের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন, জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সহ-মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক জাহাঙ্গীর আলম, সদস্য আশিক বাবু, উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মো. রুহুল আমিন, সাংগঠনিক সম্পাদক ও ভাইস চেয়ারম্যান প্রার্থী সোহেল রানা, পৌর শাখার সভাপতি বীর মুক্তিযোদ্ধা আনছার আলী (মেম্বার), সাধারণ সম্পাদক মো. আকরাম হোসেন, সদর ইউনিয়ন শাখার সভাপতি মো. আব্দুল হাকিম, সাধারণ সম্পাদক হায়দার আলী, দেউলাবাড়ি ইউনিয়ন শাখার সভাপতি মো. গোলাম রাব্বানী, ধলাপাড়া ইউনিয়ন শাখার সভাপতি মো. ফজলুল হক, লক্ষ্মীন্দর ইউনিয়ন শাখার সাধারণ সম্পাদক মো. সেলিম মিয়া, দিগড় ইউনিয়ন শাখার সাধারণ সম্পাদক মো. বাবুল হোসেন, দিঘলকান্দি ইউনিয়ন শাখার সাধারণ সম্পাদক আহসান তাকভীম আছাদ, সন্ধানপুর ইউনিয়ন শাখার সভাপতি মো. আনছার আলী, দেওপাড়া ইউনিয়ন শাখার সভাপতি মো. রুকন তালুকদার প্রমুখ।
মতবিনিময় সভায় বক্তারা আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে ঘাটাইল উপজেলা পরিষদে সংরক্ষিত মহিলা আসনে দেওপাড়া ইউনিয়ন আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের মহিলা বিষয়ক সম্পাদক নারীনেত্রী মরিয়ম আক্তারকে পূর্ণ সমর্থন জ্ঞাপন করেন এবং তাকে দলীয় মনোনয়ন দেয়ার জন্য দলীয় হাইকমান্ডের প্রতি অনুরোধ করেন।

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন
অামাদের ঘাটাইল সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।
মনে রাখবেন: এই ব্লগের কোনও সদস্যই কোনও মন্তব্য পোস্ট করতে পারে৷