বুধবার, জানুয়ারি ২৩, ২০১৯

ঘাটাইলে সাবেক এমপি রানার মুক্তি দাবীতে সংবাদ সম্মেলন

মাসুম মিয়া, ঘাটাইল: টাঙ্গাইল-৩ (ঘাটাইল) আসনের সাবেক এমপি আমানুর রহমান খান রানার মুক্তির দাবিতে সংবাদ সম্মেলন করেছে রানা-মুক্তি সংগ্রাম পরিষদ। আজ বুধবার সন্ধ্যায় ঘাটাইল প্রেসক্লাবে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন রানা-মুক্তি সংগ্রাম পরিষদের সভাপতি উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সম্পাদক ও জামুরিয়া মডেল ইউনিয়নের সাবেক চেয়ারম্যান শহিদুল ইসলাম খান হেস্টিংস।

জানাকীর্ন সংবাদ সম্মেলনে তিনি ঘাটাইলের গন মানুষের জনপ্রিয় নেতা ষড়যন্ত্রমূলক মামলায় কারান্তরিন সাবেক এমপি রানার দ্রুত মুক্তি কামনা করেন।

এ সময় অন্যান্য বক্তারা এমপি রানার মুক্তির পাশাপাশি ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলা প্রত্যাহারেরও দাবী জানান।

সংবাদ সম্মেলনে উপজেলা ছাত্রলীগের সভাপতি আব্দুল্লাহ আল মামুনসহ উপজেলা আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুব লীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

অামাদের ঘাটাইল সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

মনে রাখবেন: এই ব্লগের কোনও সদস্যই কোনও মন্তব্য পোস্ট করতে পারে৷