বুধবার, জানুয়ারি ২৩, ২০১৯

উপজেলা চেয়ারম্যান পদে মনোনয়ন প্রত্যাশী মোহাম্মদ আরিফ হোসেন

উত্তম আর্য্য, ঘাটাইল:  টাঙ্গাইলের ঘাটাইল উপজেলা ৪৫০.৭১ বর্গ কিঃমিঃ আয়তন, ৪২৪৯০৫ জন জনসংখ্যা, ৪২৬টি গ্রাম নিয়ে গঠিত।

একাদশ জাতীয় সংসদ নির্বাচন না যেতেই শুরু হয়ে গেছে উপজেলা নির্বাচনের আলোচনা কে হবে এই গুরত্বপুর্ন জনপদেও অধিপতি। সে ক্ষেত্রে শুরু হয়ে গেছে আগে কে ভোটারের কাছে পরিচিত হবে তার প্রার্থীতা জানান দিতে। এরই ধারাবাহিকতায় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেস বুক থেকে শুরু করে ঘাটাইল উপজেলার রাস্তার দুই পাশে শোভা পাচ্ছে শুভেচ্ছা সম্মলিত বিলবোর্ড, ধর্মীয় উৎসব  থেকে শুরু করে বিভিন্ন চায়ের দোকানে, ১৪টি ইউনিয়নে আসন্ন উপজেলা নির্বাচনের আলোচনার কেন্দ্র বিন্দুতে পরিনত হয়েছে।

সে দিক থেকে আওয়ামীলীগের রাজানীতিতে পরিচ্ছন্ন ব্যাক্তি হিসেবে পরিচিত বিনয়ী স্বভাব আচরন মোহাম্মদ আরিফ হোসেন একজন যোগ্য প্রাথী হিসেবে ঘাটাইলের জনগন মনে করেন। তিনি ছাত্রলীগের রাজনীতি থেকে শুরু করে  মক্তিযোদ্ধা সন্তান কমান্ড, বর্তমান সভাপতি, মুক্তিযোদ্ধা প্রজন্মলীগ, বাংলাদেশ উপজেলা ভাইস চেয়ারম্যান এসোসিয়েশন এর সাধারন সম্পাদক উপজেলা বর্তমান সফল ভাইস চেয়ারম্যান সবার আস্থাভাজন ব্যাক্তি।

তিনি তরুন প্রজন্মের  জনপ্রিয় লোক তাইতো তিনি রাত দিন ভোটারদের কাছে গিয়ে সমর্থন আদায়ে জোর চেষ্টা চালচ্ছে। মনোনয়নয় পাওয়ার ব্যাপারে বলে আমি জীবনের বিশটি বছর রাজপথে মুজিব আদর্শের ঝান্ডা হাতে নিয়ে মানুষের সেবা করে যাচ্ছি। আর আমি যদি আওয়ামীলীগের মনোনয়ন পাই তাহলে ঘাটাইল জনগনকে নেশামুক্ত সমাজ, সন্ত্র্সামুক্ত ঘাটাইল ও নৃতাত্বিক জনগোষ্ঠির স্বার্থের দিকে নজর দিয়ে তাদের হয়ে কাজ করবো। ঘাটাইল উপজেলার  ২০১১ সালের আদম শুমারী অনুযায়ী ৩,১৮,৫৪৬ ভোটার এর মধ্যে পুরুষ ভোটার সংখ্যা১,৫৮৭৭৭জন মহিলা ভোটার সংখ্যা ১,৫৯,৭৬৯ জন।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

অামাদের ঘাটাইল সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

মনে রাখবেন: এই ব্লগের কোনও সদস্যই কোনও মন্তব্য পোস্ট করতে পারে৷