মঙ্গলবার, ডিসেম্বর ১৮, ২০১৮

আ’লীগ কার্যালয়ে বোমা বিস্ফোরণ

আওয়ামী লী‌গের নির্বাচনী কার্যালয় ও নেতাকর্মী‌দের বা‌ড়ির সাম‌নে গভীর রাতে একা‌ধিক বোমা বিস্ফোরণের অভিযোগ উঠেছে। বিস্ফোরণের পরে এলাকাবাসী আতঙ্কিত হয়ে পড়ে।

সোমবার (১৭ ডিসেম্বর) রাতে সাতক্ষীরার তালা সদর ইউনিয়নের জিয়ালা নলতা গ্রামে ইউনিয়ন আওয়ামী লীগের নির্বাচনী অফিসের সামনে, ওয়ার্ড আওয়ামী লীগের নেতা লালটু শেখের বাড়ির সামনে ও জেলে পাড়ায় পরপর কয়েকটি বোমা বিস্ফোরণের ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, রাত সা‌ড়ে ১১টার দি‌কে বিকট শব্দে পরপর ক‌য়েক‌টি বোমা বিস্ফোরণ হয়। এতে এলাকাবাসী আতঙ্কিত হ‌য়ে প‌ড়ে।

তালা সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা যুবলীগের সভাপতি সরদার জাকির হোসেন বলেন, গভীর রাতে তার ইউ‌নিয়‌নের বেশ ক‌য়েক‌টি এলাকায় একা‌ধিক বোমা বিস্ফোরণের ঘটনা ঘ‌টে‌। এ ঘটনায় এলাকার মানুষের মধ্যে আতঙ্ক বিরাজ কর‌ছে।

এ ব্যাপারে তালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্ত‌া (ওসি) মেহেদী রাসেল বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

বিডি২৪লাইভ/এআইআর

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

অামাদের ঘাটাইল সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

মনে রাখবেন: এই ব্লগের কোনও সদস্যই কোনও মন্তব্য পোস্ট করতে পারে৷