জাতীয় নির্বাচনের ফল প্রকাশে সতর্কতা অবলম্বন করতে সংশ্লিষ্টদের নির্দেশনা দিয়েছেন নির্বাচন কমিশনার মো. রফিকুল ইসলাম।
নির্বাচন কমিশনকে (ইসি) বিব্রতকর পরিস্থিতির বাইরে রাখতে এ নির্দেশনা দেয়া হয়।
মঙ্গলবার সকালে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন প্রশিক্ষণ ইনস্টিটিউটে ইলেকশন ম্যানেজমেন্ট সিস্টেম (ইমিএস), ক্যান্ডিডেট ইনফরমেশন ম্যানেজমেন্ট সিস্টেম (সিআইএম) ও রেজাল্ট ম্যানেজমেন্ট সিস্টেম (আরএমএস) সফটওয়্যার সংক্রান্ত প্রশিক্ষণ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
রফিকুল ইসলাম বলেন, নির্বাচন কমিশনকে বিব্রতকর পরিস্থিতির বাইরে রাখতে নির্বাচনে তথ্য ও ফল ব্যবস্থাপনা কাজে নিয়োজিতদের সতর্ক হয়ে সঠিক তথ্য দেয়া নিশ্চিত করতে হবে।
তিনি বলেন, কোনো ধরনের ভুল তথ্য প্রচারিত হলে তা সংঘাত সৃষ্টি করতে পারে। এতে মানুষের আস্থা নষ্ট হওয়ার ঝুঁকি থাকে। সব মিলিয়ে ভোটের ফল প্রকাশে বিশেষ সতর্কতা অবলম্বন করা জরুরি।
শেষ ভালো যার সব ভালো তার-মন্তব্য করে রফিকুল ইসলাম আরও বলেন, ভোটের ফল ঘোষণাই হল ভোটের শেষ এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ। আপনাদের এ দায়িত্বটি তাই ভালোভাবে পালন করতে হবে।
‘আর এ জন্য আপডেট সফটওয়্যার, যার মাধ্যমে ফল পাওয়া যায়, সে সম্পর্কে সবাইকে ভালো ধারণা রাখতে হবে।’

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন
অামাদের ঘাটাইল সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।
মনে রাখবেন: এই ব্লগের কোনও সদস্যই কোনও মন্তব্য পোস্ট করতে পারে৷