টাঙ্গাইল স্টেডিয়ামে বঙ্গবন্ধু গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট এবং বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেসা মুজিব গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট- ২০১৮ উপজেলা পর্যায়ের ফাইনাল খেলা আজ বৃহস্পতিবার (১৩ ডিসেম্বর) বিকেলে অনুষ্ঠিত হয়েছে।
বঙ্গবন্ধু গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্টে গোপালপুর উপজেলা সরকারী প্রাথমিক বিদ্যালয়কে ৪-০ গোলে পরাজিত করে ঘাটাইল উপজেলা সরকারি প্রাথমিক বিদ্যালয় চ্যাম্পিয়ন হয়। এদিকে বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেসা মুজিব গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্টে গোপালপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়কে ২-১ গোলে পরাজিত করে ঘাটাইল উপজেলা সরকারি প্রাথমিক বিদ্যালয় চ্যাম্পিয়ন হয়েছে।
খেলা শেষে প্রধান অতিথি অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. মোশারফ হোসেন খান উভয় টুর্নামেন্টের চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলের খেলোয়ারদের হাতে গোল্ডকাপ ট্রফি ও ব্যক্তিগত পুরস্কার তুলে দেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) সেলিম আহমদ, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মির্জা মইনুল হোসেন লিন্টু সহ অন্যান্য অতিথিবৃন্দ।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন জেলা প্রাথমিক শিক্ষা অফিসার ভারপ্রাপ্ত মোস্তাফিজুর রহমান।

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন
অামাদের ঘাটাইল সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।
মনে রাখবেন: এই ব্লগের কোনও সদস্যই কোনও মন্তব্য পোস্ট করতে পারে৷