আসছে ৩০ ডিসেম্বর অনুষ্ঠিত হবে একাদশ জাতীয় সংসদ নির্বাচন। সে লক্ষে গতকাল বুধবার থেকে আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রচারণায় নেমেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি নিজের জন্মস্থান গোপলগঞ্জের টুঙ্গীপাড়ায় যান ভোট চাইতে।
তার এই নির্বাচনী প্রচারাভিযানে সঙ্গে ছিলেন চিত্রনায়ক রিয়াজ ও ফেরদৌস। তারা প্রধানমন্ত্রী ও নৌকার জন্য ভোট চেয়ে জনতার উদ্দেশে বক্তব্যও দিয়েছেন।
নিজের ভাষণে চিত্রনায়ক রিয়াজ বলেন, ‘দীর্ঘদিন ধরে অভিনয় করেছি আমি। যদি আমার অভিনয় আপনাদের বিন্দুমাত্র আনন্দ দিয়ে থাকি তবে ভোট দিয়ে আবার আওয়ামী লীগ সরকারকে ক্ষমতায় আনবেন।
আমার এই একটাই চাওয়া আপনাদের কাছে। আমরা ২০২১ সালে বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবর্ষ একসঙ্গে পালন করতে চাই প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে।’
নায়ক ফেরদৌস বলেন, ‘তরুণ প্রজন্মের যারা প্রথম ভোট দেবেন এবার তারা অবশ্যই যেন নৌকায় ভোট দেয়। ভবিষ্যতে শেখ হাসিনার নেতৃত্বে আমাদের দেশকে আরও এগিয়ে নিতে চাই।’
নির্বাচনী প্রচারাভিযান শেষে আজ রাতে ঢাকায় ফিরবেন রিয়াজ ও ফেরদৌস।
এর আগে গত ২১ সেপ্টেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনার সফরসঙ্গী হিসেবে জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৭৩তম অধিবেশনে যোগ দেন এই দুই চিত্রনায়ক।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন
অামাদের ঘাটাইল সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।
মনে রাখবেন: এই ব্লগের কোনও সদস্যই কোনও মন্তব্য পোস্ট করতে পারে৷